Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: এই মরশুমের আইপিএল-এ কি ফেরা হবে ধোনির? CSK-র CEO-র কথায় বাড়ছে ধোঁয়াশা (MS Dhoni)।
ধোনির মাঠে ফেরা অনিশ্চিত (MS Dhoni)
২০২৫ সালের আইপিএল-এর পর এই মরশুমের আইপিএল-ও এখনও পর্যন্ত চেন্নাইয়ের কাছে দুঃস্বপ্নের মত। অন্যদিকে ধোনির মাঠে ফেরা নিয়েও বাড়ছে আশঙ্কা। পাঁচবারের আইপিএল জয়ী চেন্নাই দলের অধিনায়ক এখনও সম্পূর্ণ ফিট নন এবং কবে তিনি ২২ গজে ফিরবেন সেই বিষয়েও কিছু স্পষ্ট নয়। চেন্নাইয়ের সমর্থকরা একাগ্র চিত্তে তাকিয়ে ছিল ধোনির প্রত্যাবর্তনের দিকে কারণ তাঁদের আশা ছিল ধোনির হাত ধরে চেন্নাই আবার জয়ের সরণিতে ফিরবে (MS Dhoni)।
শনিবার দিল্লির বিরুদ্ধে ধোনির মাঠে ফেরার আশা করা হচ্ছিল। কিন্তু এক রিপোর্টে প্রকাশিত খবর অনুযায়ী ধোনির কাফ মাসেলের এখনও চিকিৎসা চলছে। দিল্লি ম্যাচের আগে তাঁর ফিট হয়ে মাঠে ফেরার সম্ভাবনা এই মুহূর্তে নেই বললেই চলে। হয়ত তাঁর মাঠে ফিরতে আরও এক সপ্তাহ সময় লাগতে পারে। ফলে আরও দুটো ম্যাচ নেই মাহি। প্রথমে দিল্লি এবং পরের ম্যাচ নাইট রাইডার্সের বিরুদ্ধে। ফলে দুই ম্যাচেই এখন অনিশ্চিত ধোনি।

এই আইপিএল-এর শুরু করেছে চেন্নাই হারের হ্যাটট্রিক দিয়ে। খারাপ পারফরম্যান্সের জন্য সমালোচনার মুখেও পড়তে হয়েছে ঋতুরাজদের। এমন অবস্থায় ধোনি ফিরে দলের হাল ধরবেন বলেই আশা করছিলেন সমর্থকরা। কিন্তু ধোনি যে অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে, সেটা বুঝিয়ে দেন চেন্নাইয়ের সিইও। তিনি বলেন, ‘এমএস রিহ্যাবের মধ্যে দিয়ে যাচ্ছে। সময় লাগবে। তবে ঠিক বলা যাচ্ছে না কত সময় লাগবে।’
আরও পড়ুন: Mohammad Shami: ইডেনে কলকাতার বিরুদ্ধে নামার আগে কী বললেন বাংলার পেসার?
এমনটাই হয়েছিল ২০২২ সালে। প্রথম চার ম্যাচে হার। ভাল দল গঠন করা সত্ত্বেও অভিজ্ঞ প্লেয়ারের অনুপস্থিতিতে দলের এমন করুণ দশা হয়েছিল। চাপের পরিস্থিতে দলকে আরও বিপাকে পড়তে হয়েছে। তবে এই মতের সঙ্গে সহমত নন সানরাইজার্স হায়দরাবাদের ক্রিকেটার ক্লাসেন। তাঁর মতে ধোনির না থাকাতে কোনও পার্থ্যক্য হচ্ছে না, ধোনি ছাড়াও দল সমান শক্তিশালী (MS Dhoni)।


