Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বৈদিক জ্যোতিষ মতে, অক্ষয় তৃতীয়া (Akshaya Tritiya 2026) এক অত্যন্ত শুভ দিন, যার মাহাত্ম্য ‘অক্ষয়’ অর্থাৎ চিরস্থায়ী কল্যাণের সঙ্গে জড়িত। আগামী ১৯ এপ্রিল ২০২৬-এ এই বিশেষ তিথিতে গঠিত হচ্ছে বিরল অক্ষয় যোগ। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, চাঁদ ও সূর্য নিজেদের উচ্চ রাশিতে অবস্থান করলে এই যোগ সৃষ্টি হয়, যার প্রভাব দীর্ঘস্থায়ী এবং অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
মেষ রাশি (Akshaya Tritiya 2026)
এই বিশেষ যোগের প্রভাবে কয়েকটি রাশির (Akshaya Tritiya 2026) জাতক-জাতিকাদের জীবনে আসতে চলেছে সাফল্য, সমৃদ্ধি ও আর্থিক উন্নতি। প্রথমেই রয়েছে মেষ রাশি। এই সময়ে তাঁদের আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা নতুন সুযোগ পেতে পারেন এবং বিনিয়োগ থেকেও লাভের ইঙ্গিত মিলছে।

বৃষ রাশি (Akshaya Tritiya 2026)
বৃষ রাশির জাতকদের জন্য এই সময়টি বিশেষ শুভ। আর্থিক পরিস্থিতি মজবুত হবে এবং বিলাসবহুল জিনিস কেনার সুযোগ আসতে পারে। নতুন বাড়ি বা গাড়ি কেনার সম্ভাবনাও রয়েছে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে এবং প্রিয়জনদের সমর্থন পাবেন।
সিংহ রাশি
সিংহ রাশির জাতকদের জন্য এটি সৌভাগ্যের সময়। ভাগ্যের জোরে আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে। ব্যবসায় বড় চুক্তি সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে, যা ভবিষ্যতে লাভজনক প্রমাণিত হবে। সামাজিক মর্যাদাও বাড়বে।

আরও পড়ুন: Rajanya Haldar: মনোনয়ন বাতিল রাজন্যার, নির্বাচনের লড়াই শেষ?
বৃশ্চিক রাশি
অন্যদিকে, বৃশ্চিক রাশির জাতকরাও আর্থিক দিক থেকে লাভবান হবেন। নতুন উপার্জনের পথ খুলবে এবং পুরনো বিনিয়োগ থেকে ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। বেতন বৃদ্ধি বা নতুন চাকরির সুযোগও আসতে পারে। এমনকি বিদেশ ভ্রমণের সুযোগও মিলতে পারে।


