Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে বাজারের পরিস্থিতি কেমন থাকে সেই দিকে নজর লগ্নিকারীদের (Gift Nifty)।
পতনের খাদ থেকে উঠে দাঁড়াবে মার্কেট? (Gift Nifty)
চলতি সপ্তাহের প্রথম তিন ট্রেডিং সেশনে বৃদ্ধির মুখ দেখলেও বৃহস্পতিবার ফের পতনের খাদে পড়েছে শেয়ার মার্কেট। এই আবহে দাঁড়িয়ে শুক্রবার অর্থাৎ এই সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে বাজারের পরিস্থিতি কোন দিকে থাকে এখন সেই দিকেই তাকিয়ে রয়েছেন লগ্নিকারীরা এবং বিশ্লেষকরা (Gift Nifty)।
এই দিন লগ্নিকারীরা কিছুটা আশার এল দেখছেন গিফ্ট নিফটি-র ইঙ্গিত থেকে। এই সূচক শুক্রবার বেড়েছে ৮০ পয়েন্ট বা ০.৩০ শতাংশের বেশি। যার কারণে স্টক মার্কেটে পজিটিভ স্টার্টের ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। বিভিন্ন দেশের শেয়ার বাজারের সূচকগুলিও এই দিন বৃদ্ধি হয়েছে। জাপানের নিক্কেই বেড়েছে ১.৬৫ শতাংশ। দক্ষিণ কোরিয়ার কোসপি বেড়েছে ১.৬৮ শতাংশ এবং কোসড্যাক ১.১৪ শতাংশ বেড়েছে। শেষ ট্রেডিং সেশনে মার্কিন বাজারও ছিল উর্ধমুখী। এই একই ছবি দালাল স্ট্রিটে দেখা যাবে বলেই আশা করছেন মার্কেট এক্সপার্টরা।
আরও পড়ুন: KKR vs LSG: লখনউয়ের ভুল-ভুলাইয়াতে হারিয়ে গেল নাইট বাহিনী
এই আবহে নজর রাখুন এই তিন স্টকে
- জিই ভার্নোভা টিঅ্যান্ডডি ইন্ডিয়া: বিশেষজ্ঞরা জানিয়েছেন এই সংস্থার স্টকে স্ট্রং বুলিশ মোমেন্টাম রয়েছে। এই স্টকের দাম এখন ৩৯১১ টাকা। এর টার্গেট প্রাইস ৪২০০ টাকা এবং স্টপলস ৩৭৫০ টাকা।
- ইসজেক হেভি ইঞ্জিনিয়ারিং: স্টকে ডাউন ট্রেন্ড চলার পর অবশেষে স্টেডি রিকোভারি দেখা যাচ্ছে বলেই জানিয়েছেন বিশ্লেষকরা। যা দেখে এই সংস্থার স্টক নিয়ে আশার আলো দেখছেন লগ্নিকারীরা। এই স্টকের দাম এখন ৯৫৩ টাকা। এর টার্গেট প্রাইস ১০২০ টাকা এবং স্টপ লস ৯১৪ টাকা।
- পাওয়ার ফিনান্স কর্পোরেশন: এই স্টকও ডাউনট্রেন্ড কাটিয়ে ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। মিডিয়াম টার্ম মুভিং অ্যাভারেজের উপরে রয়েছে এই সংস্থার স্টক। এই স্টকের দাম এখন ৪২৮ টাকা। এর টার্গেট প্রাইস ৪৬০ টাকা এবং স্টপ লস ৪১০ টাকা (Gift Nifty)।


