Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দাবার বোর্ডে একই পরিবারের (Chess Candidates) দুই প্রতিভার এমন ভিন্নমুখী ফলাফল সচরাচর দেখা যায় না। ক্যান্ডিডেটস টুর্নামেন্টের দশম রাউন্ডে সেই বিরল দৃশ্যই সামনে এল-একদিকে হার, অন্যদিকে শীর্ষে ওঠার লড়াই। ভাই আর প্রজ্ঞানন্দ পিছিয়ে পড়লেও বোন আর বৈশালী দুর্দান্ত স্থিরতা দেখিয়ে পৌঁছে গেলেন এককভাবে সবার উপরে।
বৈশালীর অনবদ্য পারফর্মেন্স (Chess Candidates)
মহিলা বিভাগের লড়াইয়ে বৈশালীর পারফরম্যান্স (Chess Candidates) নজর কেড়েছে বিশেষজ্ঞদের। অভিজ্ঞ আনা মুজিচুকের বিরুদ্ধে চাপের মুখেও ঠান্ডা মাথায় খেলেছেন তিনি। ম্যাচের নিয়ন্ত্রণ কখনও হাতছাড়া করেননি। ড্র করেও নিজের অবস্থান মজবুত রেখেছেন। বর্তমানে তাঁর ঝুলিতে ৬ পয়েন্ট, যা তাঁকে এককভাবে শীর্ষে বসিয়েছে। খুব কাছেই রয়েছেন ঝু জিনার ও মুজিচুক-দু’জনেরই ৫.৫ পয়েন্ট। ফলে শেষ চার রাউন্ডে প্রতিযোগিতা যে আরও উত্তেজনাপূর্ণ হবে, তা বলাই যায়। তবে ধারাবাহিক পারফরম্যান্সের জোরে খানিকটা এগিয়ে রয়েছেন বৈশালী।

খেলার বাইরে দিব্যা (Chess Candidates)
অন্যদিকে, ভারতের আর এক দাবাড়ু দিব্যা দেশমুখ গুরুত্বপূর্ণ ম্যাচে ভুল করে বসেন। আলেকজান্দ্রা গর্যাচকিনার বিরুদ্ধে জেতার সুযোগ থাকলেও এন্ডগেমে ভুলের খেসারত দিতে হয় তাঁকে। ৪.৫ পয়েন্টে থেমে যাওয়ায় খেতাবের দৌড় থেকে কার্যত ছিটকে গিয়েছেন দিব্যা।পুরুষদের বিভাগে ভারতের ভরসা প্রজ্ঞানন্দ এদিন বড় ধাক্কা খেলেন। জাভোখির সিন্দারভের আক্রমণাত্মক খেলায় শুরু থেকেই চাপে ছিলেন তিনি। একটি কৌশলী ঘুঁটি বলিদানের মাধ্যমে ম্যাচের গতিপথ ঘুরিয়ে দেন সিন্দারভ। মাঝখানে লড়াইয়ে ফিরলেও শেষ পর্যন্ত বড় ভুলের মাশুল গুনতে হয় প্রজ্ঞানন্দকে। এখন তাঁর পয়েন্ট ৪-শিরোপার দৌড়ে টিকে থাকা কার্যত অসম্ভব।

আরও পড়ুন: Election 2026: প্রধানমন্ত্রীকে কটাক্ষ, পাল্টা তোপ বিজেপির, ওন্দায় চড়ছে রাজনৈতিক পারদ!
এই মুহূর্তে পুরুষদের বিভাগে শীর্ষে সিন্দারভ, তাঁর সংগ্রহ ৮ পয়েন্ট। অনীশ গিরি রয়েছেন দ্বিতীয় স্থানে। সব মিলিয়ে শেষ চার রাউন্ডে লড়াই জমে উঠলেও, বৈশালীর সামনে এখন ইতিহাস গড়ার সুবর্ণ সুযোগ।


