Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দ্বিপাক্ষিক সিরিজ, বিশ্বকাপ এবং এরপর আইপিএল চলছে মাঝে কোনও গপ্ নেই। IPL শেষ হওয়ার ৬ দিনের মাথায় আবার টেস্ট খেলবে ভারত (Gautam Gambhir)।
সূচি নিয়ে সন্তুষ্ট নন গম্ভীর (Gautam Gambhir)
আগে একটা নির্দিষ্ট সময়ে খেলা হত আর সেই সময়ের অপেক্ষা করতেন ক্রিকেটপ্রেমীরা। কিন্তু এখন প্রায় সারাবছর ধরেই খেলা হয় ক্রিকেট। পাল্লা দিয়ে বিগত কয়েক বছরে ক্রিকেটের সংখ্যা বেড়েছে ভারতে। বিশ্বকাপ, দ্বিপাক্ষিক সিরিজ এবং প্রতি বছর আইপিএল। চলতি বছরের অল্প কিছুদিনের মধ্যে শুরু হয়ে গেছে আইপিএল। বিশ্বকাপ শুরু আগে ছিল টি-টোয়েন্টি সিরিজ। এবার আবার ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএল-এর ৬ দিন পরেই দ্বিপাক্ষিক সিরিজের ঘোষণা করেছে। যা নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেছেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর এবং টেস্ট অধিনায়ক শুভমন গিল (Gautam Gambhir)।
আইপিএল শেষ হচ্ছে ৩১ মে। এরপরেই আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচ রয়েছে ৬ জুন থেকে। একটাই টেস্ট খেলা হবে এই সময়ে। টেস্ট ম্যাচ চলবে ৬-১১ পর্যন্ত। প্লে অফ এবং ফাইনালে যে দলই হ্যাক না কেন তার একটা ক্লান্তি থেকেই যাবে।
এক রিপোর্টে প্রকাশিত খবর অনুযায়ী গম্ভীর এর আগেও একাধিকবার ঠাসা সূচি নিয়ে অভিযোগ করেছিলেন তিনি। তবে তাতে কাজের কাজ কিছু হয়নি। তবে এবার ভারতীয় ক্রিকেট বোর্ড প্ল্যান ‘বি’-ও তৈরি রাখছে। দলে রাখার প্ল্যান করছে একাধিক নতুন মুখকে। প্রথম শ্রেণীর ক্রিকেটে ভাল খেলার জন্য সুযোগ দেওয়া হতে পারে গুরনুর ব্রার, মানব সুথার, আকিব নবি, দেবদত্ত পাড্ডিকলদের (Gautam Gambhir)।

যদি তেমনটা হয় তবে সেক্ষত্রে কেএল রাহুল, রবীন্দ্র জাদেজার মত সিনিয়র প্লেয়ারদের বিশ্রাম দেওয়া হতে পারে। তারা যেহেতু টানা ক্রিকেট খেলছেন তাই তাঁদের বিরতি দেওয়ার কথা ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বোর্ডের এক সূত্র জানিয়েছে, ‘আইপিএল IPL ফাইনাল এবং আফগানিস্তান টেস্টের মাঝে খুব বেশি ব্যবধান নেই। তাই নির্বাচক এবং ম্যানেজাররা চেষ্টা করছে প্লেয়ারদের উপর যেন বেশি চাপ না পড়ে। কারণ তার পর ইংল্যান্ডে গিয়ে তাদের বিরুদ্ধে তিনটে ODI খেলতে হবে।’
আরও পড়ুন: Weather Report: ভোটের মুখে রেকর্ড করবে গরম..! কী বলছে আবহাওয়া দফতর
আফগানিস্তান টেস্টের প্রভাব WTC পয়েন্ট টেবিলে পর্বে না আর সেই কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড অনেক পরিকল্পনা করে দল গঠন করতে চাইছে। WTC-কে মাথায় রেখে ওয়ার্কলোড নিয়েও বাড়তি সতর্কতা অবলম্বন করবে বোর্ড। WTC-র পয়েন্ট টেবিলে ভারত রয়েছে ষষ্ঠ স্থানে (Gautam Gambhir)।


