Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দীর্ঘ প্রায় দেড় দশক অ্যাপেলের (Tim Cook Resign) নেতৃত্বে থাকার পর সিইও পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন টিম কুক। ২০১১ সাল থেকে এই দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত তিনি সিইও হিসেবেই কাজ চালিয়ে যাবেন। এরপর বোর্ডের এক্সিকিউটিভ চেয়ারম্যান পদে দায়িত্ব গ্রহণ করবেন কুক।
নতুন সিইও হিসেবে দায়িত্ব নিচ্ছেন জন টার্নাস (Tim Cook Resign)
কুকের উত্তরসূরি হিসেবে অ্যাপেলের পরবর্তী সিইও (Tim Cook Resign) হচ্ছেন জন টার্নাস। দীর্ঘদিন ধরে সংস্থার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। কুক নিজেই টার্নাসের প্রশংসা করে জানিয়েছেন, তাঁর প্রযুক্তিগত দক্ষতা ও সূক্ষ্ম দৃষ্টিভঙ্গিই তাঁকে এই পদে উপযুক্ত করে তুলেছে। প্রায় ২৫ বছরের অভিজ্ঞতা নিয়ে টার্নাস এখন অ্যাপেলের নেতৃত্বে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন।

আবেগঘন বার্তায় কৃতজ্ঞতা প্রকাশ কুকের (Tim Cook Resign)
সিইও পদ ছাড়ার ঘোষণা করে অ্যাপেল কর্মী ও গ্রাহকদের উদ্দেশে এক আবেগঘন বার্তা দেন টিম কুক। তিনি জানান, এই দায়িত্ব পালন করা তাঁর জীবনের অন্যতম বড় সৌভাগ্য। অ্যাপেলের মতো একটি সংস্থার নেতৃত্ব দেওয়া, যা মানুষের জীবনকে সমৃদ্ধ করে এবং নতুন কল্পনার দিগন্ত খুলে দেয়-একে তিনি বিশেষ সম্মান বলে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

কুকের নেতৃত্বে অ্যাপেলের বিস্ময়কর সাফল্য
১৯৯৮ সালে অ্যাপেলে যোগ দেওয়া কুক ধাপে ধাপে নিজের দক্ষতায় শীর্ষে পৌঁছান। তাঁর নেতৃত্বে সংস্থার বাজারমূল্য বেড়ে প্রায় ৪ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। বার্ষিক আয়ও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪১৬ বিলিয়ন ডলারে। তাঁর আমলেই অ্যাপল ওয়াচ, অ্যাপল মিউজিক এবং অ্যাপল টিভি প্লাসের মতো পরিষেবা চালু হয়, যা সংস্থাকে নতুন উচ্চতায় নিয়ে যায়।
আরও পড়ুন: Yogi Adityanath: বিবেকানন্দ-নেতাজি ঘেঁটে ঘ, বঙ্গে ফের উক্তি বিভ্রাট যোগীর
নেতৃত্বে পরিবর্তনে নতুন দিশা
একদিকে কুকের অভিজ্ঞতা, অন্যদিকে টার্নাসের নতুন ভাবনা-ই পরিবর্তন অ্যাপেলের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ মোড় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রযুক্তি দুনিয়ায় প্রতিযোগিতা যখন তুঙ্গে, তখন নেতৃত্বের এই রদবদল অ্যাপেলের পরবর্তী পথচলাকে কোন দিকে নিয়ে যায়, সেটাই এখন দেখার।


