Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতার সল্টলেকের সিজিও (Nusrat Jahan) কমপ্লেক্সে অবস্থিত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর দফতরে বুধবার হাজিরা দিলেন অভিনেত্রী তথা তৃণমূলের প্রাক্তন সাংসদ নুসরত জাহান। ফ্ল্যাট প্রতারণা সংক্রান্ত মামলায় তাঁকে তলব করা হয়েছিল। সকালেই সাদা সালোয়ার-কামিজ ও রোদচশমা পরে দফতরে পৌঁছন তিনি। সঙ্গে ছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত। সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে কোনও মন্তব্য না করেই সরাসরি ইডি দফতরের ভিতরে প্রবেশ করেন নুসরত।
পুরনো মামলায় নতুন মোড় (Nusrat Jahan)
রাজারহাট এলাকায় ফ্ল্যাট দেওয়ার নাম করে (Nusrat Jahan) প্রতারণার অভিযোগ ঘিরেই এই তদন্ত শুরু হয়েছিল। অভিযোগ, একটি সংস্থা বহু মানুষের কাছ থেকে টাকা নিয়ে ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিলেও সেই প্রতিশ্রুতি রক্ষা করেনি। ওই সংস্থার অন্যতম ডিরেক্টর হিসেবে নুসরতের নাম উঠে আসে। যদিও অভিনেত্রী বরাবরই এই অভিযোগ অস্বীকার করে এসেছেন। ইডি সূত্রে জানা গিয়েছে, সাম্প্রতিক তদন্তে কিছু নতুন তথ্য সামনে এসেছে, যার ভিত্তিতেই তাঁকে আবার ডেকে পাঠানো হয়েছে।
আগেও জিজ্ঞাসাবাদ হয়েছিল (Nusrat Jahan)
এই মামলায় এর আগে ২০২৩ সালেও নুসরত জাহানকে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। প্রায় ছয় ঘণ্টা ধরে তাঁকে নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়। অভিযোগকারী বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা দাবি করেছিলেন, ২০১৪-১৫ সালে ৪০০-র বেশি প্রবীণ নাগরিকের কাছ থেকে অর্থ নেওয়া হয়েছিল। প্রত্যেককে প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা দিয়ে এক হাজার বর্গফুটের ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও, কেউই ফ্ল্যাট বা টাকা ফেরত পাননি।

দিল্লির বদলে কলকাতাতেই হাজিরা
সূত্রের খবর, নুসরত প্রথমে দিল্লির ইডি দফতরে হাজিরা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। নির্দিষ্ট দিনে তাঁর দিল্লিতে থাকার পরিকল্পনা ছিল বলে তিনি জানিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত তাঁকে কলকাতার দফতরেই হাজিরা দিতে হয়।
আরও পড়ুন: Uddhav Thackeray: ‘বাঘিনী’র মত লড়ছে মমতা, নেত্রীকে সমর্থন উদ্ধবের
তদন্তে নজর, বাড়ছে জল্পনা
নতুন তথ্য সামনে আসার পর এই মামলার গুরুত্ব আরও বেড়েছে বলেই মনে করছেন তদন্তকারীরা। রাজনৈতিক ও বিনোদন জগতের পরিচিত মুখ জড়িত থাকায় এই ঘটনায় স্বাভাবিকভাবেই চর্চা তুঙ্গে। এখন দেখার, ইডির জিজ্ঞাসাবাদে কী নতুন তথ্য উঠে আসে এবং তদন্ত কোন দিকে মোড় নেয়।


