Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: প্রচণ্ড গরমের মধ্যেই রাজ্যে সম্পন্ন হল প্রথম (WB Orange Alert) দফার ভোটগ্রহণ। তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছলেও, সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন সাধারণ মানুষ। ১৬টি জেলায় ৯০ শতাংশেরও বেশি ভোট পড়েছে, যা এক কথায় নজিরবিহীন। এখন সবার নজর দ্বিতীয় দফার ভোটে, যা অনুষ্ঠিত হবে ২৯ এপ্রিল। তার আগে প্রশ্ন উঠছে-এই তীব্র গরম থেকে কি মিলবে কিছুটা স্বস্তি?
ঝড়-বৃষ্টির সম্ভাবনা (WB Orange Alert)
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী (WB Orange Alert) কয়েক দিনের মধ্যেই আবহাওয়ার পরিবর্তন হতে পারে। শনিবার থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির কমলা সতর্কতা জারি হতে পারে। সঙ্গে থাকবে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, যা কালবৈশাখীর ইঙ্গিত দিচ্ছে।
কোন কোন জেলায় প্রভাব বেশি (WB Orange Alert)
পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া ও বাঁকুড়া-এই জেলাগুলিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি। কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার গতি ৫০ কিলোমিটার ছাড়িয়ে যেতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
মৎস্যজীবীদের সতর্কতা
গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলে রবিবার ও সোমবার সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই এই সময় মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Mamata Banerjee on Election: ‘অলরেডি আমরা জিতে গেছি’, প্রথম দফার পরে বললেন মমতা
এখনও বজায় গরমের দাপট
তবে বৃষ্টির আগে শুক্রবার পর্যন্ত গরম ও অস্বস্তি অব্যাহত থাকবে। পশ্চিমাঞ্চলের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানে তাপমাত্রা ৪০ ডিগ্রির আশেপাশে থাকতে পারে। কলকাতাতেও আর্দ্রতার কারণে অস্বস্তি থাকবে চরমে।


