Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে তৈরি (Estevao Willian) হয়েছে নতুন অঙ্ক। তরুণ উইঙ্গার এস্তেভাও গুরুতর চোটে আক্রান্ত হওয়ায় তাঁর খেলা নিয়ে তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা। এখনও চূড়ান্তভাবে বাদ পড়েননি, তবে সময় খুবই কম। এই পরিস্থিতি কোচ কার্লো অ্যান্সেলোত্তির পরিকল্পনায় বড় ধাক্কা দিয়েছে।
জটিল সমস্যা (Estevao Willian)
এস্তেভাও গত এক বছরে ব্রাজিলের আক্রমণে গুরুত্বপূর্ণ (Estevao Willian) ভূমিকা নিয়েছিলেন। ডান প্রান্তে তাঁর গতি, নিখুঁত ড্রিবলিং এবং গোল করার ক্ষমতা দলকে বাড়তি শক্তি দিয়েছিল। তাঁর অনুপস্থিতিতে আক্রমণভাগে বড় ফাঁক তৈরি হয়েছে। এর আগেই আরেক গুরুত্বপূর্ণ ফুটবলার রদ্রিগো চোটের কারণে ছিটকে যাওয়ায় সমস্যাটা আরও জটিল হয়েছে।
নতুন করে দল সাজানোর চিন্তা (Estevao Willian)
এই অবস্থায় কোচকে নতুন করে দল সাজানোর চিন্তা (Estevao Willian) করতে হচ্ছে। সম্ভাবনা রয়েছে রাফিনিয়াকে ডানদিকে সরানো এবং বাঁদিকে ভিনিসিয়াস জুনিয়রকে রাখা হতে পারে। সামনে আক্রমণে জোয়াও পেদ্রো বা গ্যাব্রিয়েল মার্টিনেলির মতো ফুটবলারদের দেখা যেতে পারে। তবে এস্তেভাওয়ের জায়গা পূরণ করা যে সহজ নয়, তা স্পষ্ট।
নেইমারের জয়
এই পরিস্থিতিতেই আবার সামনে আসছে নেইমারের নাম। দীর্ঘদিন ধরে চোট ও অনিয়মিত ফর্মের কারণে তিনি দলে জায়গা হারিয়েছিলেন। কিন্তু সমর্থকদের একাংশ এখনও মনে করেন, অভিজ্ঞ এই তারকা এখনও ম্যাচ ঘুরিয়ে দিতে সক্ষম। অনেকেই তাঁর প্রত্যাবর্তনের পক্ষে মত দিয়েছেন।
আরও পড়ুন: Sachin Tendulkar: ভারতে ক্রিকেট যদি ‘ধর্ম’ হয় তবে তার ‘ঈশ্বর’ শচীন
তবে কোচের অবস্থান স্পষ্ট-সম্পূর্ণ ফিট না হলে কাউকে দলে নেওয়া হবে না। হাতে খুব বেশি সময় নেই। নেইমারকে নিজের ফিটনেস এবং পারফরম্যান্স প্রমাণ করতেই হবে। এস্তেভাওয়ের চোটে সুযোগ তৈরি হলেও, সেই সুযোগ কাজে লাগানো মোটেই সহজ নয়। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নির্ভর করবে দলের ভারসাম্য ও বর্তমান অবস্থার উপরই।


