Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আইপিএল-এর অন্যতম শক্তিশালী দল মুম্বই আর তাদের এই করুণ পরিণতি মানতে না পেরে ম্যাচের মাঝেই মাঠ ছাড়লেন আকাশ আম্বানি (MI vs CSK)।
দলের খেলায় বিরক্ত আকাশ আম্বানি (MI vs CSK)
অন্যতম শক্তিশালী দল হয়েও এই মরশুমে হতাশ করে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে দলের এই করুণ পরিস্থিতি মেনে নিতে পারছেন না সমর্থকরাও। দলের এমন অবস্থায় খুব স্বাভাবিকভাবেই অখুশি দলের কর্ণধার আকাশ আম্বানি। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দলের ভরাডুবি দেখে ম্যাচের মাঝেই মাঠ ছাড়লেন তিনি (MI vs CSK)।
রোহিত শর্মার অধিনায়কত্বে দলের যে উজ্জ্বল উপস্থিতি ছিল আজ সেটা নেই। কিন্তু ভবিষ্যতের কথা ভেবেই হয়ত রোহিত দলে থাকা সত্ত্বেও নেতৃত্বের ভার তুলে দেওয়া হয় হার্দিকের উপর। কিন্তু তিনি সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হন। ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই মুখ থুবড়ে পড়েছে মুম্বই। চেন্নাইয়ের বিরুদ্ধে ব্যাটিংয়ের সেই বেহাল দশা দেখে রীতিমত বিরক্ত হয়ে ম্যাচের মাঝেই মাঠ ছাড়েন আকাশ।

অনিল আম্বানি-নীতা অম্বানির বড় ছেলে আকাশ পরিচিত শান্ত স্বভাবের জন্যই। মাঠেও তাঁকে খুব একটা উত্তেজিত হতে দেখা যায় না। দলের সব খেলি প্রায় তিনি মাঠে এসে দেখেন। বৃহস্পতিবারও তিনি উপস্থিত ছিলেন চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচ দেখতে। কিন্তু দলের হতদরিদ্র অবস্থা দেখে নিজের বিরক্তি আর চেপে রাখতে পারলেন না। একের পর এক উইকেট পতনের সাক্ষী থাকতে না পেরে মাঠ ছেড়ে বেরিয়ে যান তিনি। শুধু তাই নয় মাঠ ছাড়ার আগে হাতের ইশারায় মুম্বই দলের সমর্থকদেরও মাঠ ছাড়তে বলেন।
আরও পড়ুন: AAP To BJP: বিজেপিতে রাঘব চাড্ডা, আর কে কে আপ ছেড়ে বিজেপিতে?
আকাশের মাঠ ছাড়ার সেই ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হতে সময় লাগেনি। এর আগে এই দৃশ্য দেখা যায়নি। সবারই এই ভিডিও দেখে মনে হয়েছে যে আইপিএল-এ এত শক্তিশালী দল তৈরি করেই এই ব্যর্থতা তাঁকে হতাশ করেছে। অন্যদিকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে হার্দিক পান্ডিয়াকেও। এই আইপিএল-এ সাত ম্যাচের মধ্যে প্যাচ ম্যাচেই হেরেছে মুম্বই আর সেই হার দেখার ধৈর্য কি কেউ রাখতে পারে (MI vs CSK)?


