Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আজ রাতে একটি ছোট প্রতিনিধি দল নিয়ে ইসলামাবাদে পৌঁছাতে পারেন বলে সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে। প্রতিবেদনে পাকিস্তান সরকারের সূত্র এবং একটি ইরানি সূত্রের মাধ্যমে বলা হয়েছে, এই সফর ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা হতে পারে বলে আশাবাদী ইসলামাবাদ(US Iran Talk)।
আনুষ্ঠানিক ঘোষণা নেই (US Iran Talk)
সিএনএন আরও জানিয়েছে, সম্ভাব্য আলোচনার প্রস্তুতির অংশ হিসেবে ইতিমধ্যেই একটি মার্কিন লজিস্টিক ও নিরাপত্তা দল ইসলামাবাদে উপস্থিত রয়েছে। তবে এই সফর বা প্রস্তাবিত বৈঠক নিয়ে এখনও পর্যন্ত যুক্তরাষ্ট্র বা ইরানের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা বা মন্তব্য পাওয়া যায়নি।
আঞ্চলিক কূটনীতিতে নতুন গতি
এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আরাঘচি শুক্রবার সন্ধ্যা থেকে ইসলামাবাদ, মাস্কাট এবং মস্কো সফরের একটি “রাউন্ড ট্রিপ” শুরু করছেন। এই সফরকে ঘিরে আঞ্চলিক কূটনীতিতে নতুন গতি আসতে পারে বলে মনে করা হচ্ছে।
মুনির দারের সঙ্গে কথা আরাঘচির
ঘটনার আগে শুক্রবারই আরাঘচি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির এবং পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইশাক দারের সঙ্গে পৃথকভাবে কথা বলেন। ইরানের আধা-সরকারি মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, ওই বৈঠকগুলিতে “আঞ্চলিক পরিস্থিতি এবং যুদ্ধবিরতি সংক্রান্ত বিষয়” নিয়ে আলোচনা হয়েছে।
আলাপ আলোচনা জারি (US Iran Talk)
পাকিস্তানের বিদেশমন্ত্রকের এক মুখপাত্র সিএনএন-কে জানিয়েছেন, আরাঘচি ও দার আঞ্চলিক পরিস্থিতি, যুদ্ধবিরতি এবং কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে মতবিনিময় করেছেন। তিনি আরও বলেন, দার বকেয়া সমস্যাগুলি সমাধানে অব্যাহত আলাপ আলোচনার গুরুত্ব তুলে ধরেছেন, যাতে দ্রুত আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা যায়।
আরও পড়ুন: Pension System: অবসরে বেশি টাকা পাওয়ার সুবিধা? পেনশন সিস্টেমে কোন নয়া সুযোগ পাচ্ছেন জেনে নিন
ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখায় একমত (US Iran Talk)
অন্যদিকে আরাঘচি পাকিস্তানের গঠনমূলক মধ্যস্থতার প্রশংসা করেছেন। উভয় পক্ষই ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার বিষয়ে একমত হয়েছে। তবে পাকিস্তানের সেনাবাহিনী মুনিরের সঙ্গে বৈঠক নিয়ে আলাদা করে কোনও বিবরণ দেয়নি।



