Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: শুক্রবার শেষ ট্রেডিং সেশনে পয়েন্ট কমেছে দুই বেঞ্চমার্ক ইনডেক্সের (Sensex and Nifty50)।
ফের পতনের মুখে দালাল স্ট্রিট (Sensex and Nifty50)
সপ্তাহের শুরুতে আশা জাগিয়ে শেষ তিন ট্রেডিং সেশনে ধসে গেল দালাল স্ট্রিট। শুক্রবার দুই বেঞ্চমার্ক ইনডেক্সের পতন হয়েছে ১ শতাংশের বেশি। এর কারণে টানা তিন দিন ক্ষতির মুখে পড়তে হল বিনিয়োগকারীদের। যা আবার নতুন করে আশঙ্কা বাড়িয়েছে লগ্নিকারী এবং বিশেষজ্ঞদের (Sensex and Nifty50)।
শুক্রবার নিফটি৫০ কমেছে ১.১৪ শতাংশ বা ২৭৫ পয়েন্ট। এই পতনের জেরে সপ্তাহের শেষে নিফটি৫০ রয়েছে ২ হাজার ৮৯৭ পয়েন্টে। অন্যদিকে সেনসেক্স ১০০০ পয়েন্ট বা ১.২৯ শতাংশ কমে রয়েছে ৭৬ হাজার ৬৬৪ পয়েন্টে। এই পতনের কারণে বিএসই লিস্টেট স্টকগুলির মার্কেট ক্যাপ ৪ লক্ষ কোটি টাকা কমেছে।
এই দুই ইনডেক্সের পাশাপাশি মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সগুলিরও পতন হয়েছে বড় অঙ্কের। নিফটি মিড ক্যাপ ১০০ কমেছে ০.৯৬ শতাংশ এবং নিফটি স্মল ক্যাপ ১০০ ইনডেক্স কমেছে ০.৮৭ শতাংশ। এর পাশাপাশি শুক্রবারের ট্রেডিং সেশনে পয়েন্ট কমেছে সমস্ত সেক্টরাল ইন্ডেক্সগুলিরও। যার মধ্যে নিফটি আইটি-র পয়েন্ট কমেছে সবচেয়ে বেশি। নিফটি ব্যাঙ্ক এবং নিফটি ফিনানশিয়াল সার্ভিসের পয়েন্ট কমেছে যথাক্রমে ০.৩৮ শতাংশ এবং ০.৪০ শতাংশ (Sensex and Nifty50)।
এই সপ্তাহের শেষ তিন ট্রেডিং সেশনে সেনসেক্স কমেছে ২৬০৯ পয়েন্ট বা ৩.৩ শতাংশ। সেখানে নিফটি৫০ কমেছে ২.৮ শতাংশ। এই টানা পতনের কারণে বিনিয়োগকারীদের ক্ষতির পরিমাণ ৭ লক্ষ কোটি টাকা। এই সপ্তাহে পতন হলেও গত দুই সপ্তাহে সাপ্তাহিক পারফরম্যান্সের নিরিখে বৃদ্ধি হয়েছিল সেনসেক্স এবং নিফটি৫০-র। এর আগে টানা পতনের মুখ দেখেছিল। আবার যখন আশা করা হচ্ছিল যে ঘুরে দাঁড়াচ্ছে দালাল স্ট্রিট সেই সময়ে আবারও জোর ধাক্কা খেল।
আরও পড়ুন: Selena Divorce: সাত মাসেই ডিভোর্স: মার্কিন পপ তারকা সেলেনা গোমেজকে নিয়ে জোর জল্পনা
পশ্চিম এশিয়ার যুদ্ধের আবহের শুরুতেই দালাল স্ট্রিটে তার নেতিবাচক প্রভাব দেখা যায়। এক টানা পতনের খাদে তলিয়ে যেতে থাকে স্টক মার্কেট। তবে এপ্রিল মাসে সেই ছবি পাল্টাতে শুরু করলেও ইরানের সঙ্গে আমেরিকার স্থায়ী সমাধান সূত্র না বের হওয়ায় আবারও সেই পতনের মুখে শেয়ার মার্কেট। যা বাজারে আবার নতুন করে অনিশ্চিয়তা তৈরি করেছে। দালাল স্ট্রিটের পতনের কারণ হিসেবে একেই দায়ী করছেন বিশেষজ্ঞরা (Sensex and Nifty50)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


