Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: চলতি আইপিএল-এ দুরন্ত ছন্দে রয়েছেন বিরাট। প্রতি ম্যাচেই কোনও না কোনও রেকর্ড ভাঙছেন তিনি (Virat Kohli)।
একাধিক রেকর্ডের মালিক বিরাট (Virat Kohli)
বিরাট কোহলি যে ছন্দে রয়েছেন আইপিএল-এ তাতে প্রতিদিনই কোনও না কোনও রেকর্ড তিনি ভাঙছেন। এবার গুজরাটের বিরুদ্ধে তাঁর মুকুটে যোগ হল নতুন পালক। গুজরাটের বিরুদ্ধে ৮১ রানের ইনিংসে গড়েছেন তিন নজির। এর মধ্যে দুই ক্ষেত্রে তিনি প্রথম ক্রিকেটার হিসেবে নজির গড়েছেন (Virat Kohli)।
শুভমন গিলদের বিরুদ্ধে বিরাটের ৮১ রানের ইনিংসই বলা যায় বেঙ্গালুরুর জয়ের পথ তৈরি করে দেয়। তাঁর এই ম্যাচ জেতানো ইনিংসে রয়েছে ৮টি চার এবং ৪টি ছয়। শুক্রবার ম্যাচের আগে বিরাটের ছয়ের সংখ্যা ছিল ২৯৯ আর এই ম্যাচের পর বিরাটের ছয়ের সংখ্যা ৩০৩। তৃতীয় ক্রিকেটার হিসেবে আইপিএল-এ ৩০০ ছয়ের মাইলফলক স্পর্শ করলেন বিরাট। প্রথম দুই জন ক্রিস গেইল (৩৫৭) এবং রোহিত শর্মা (৩০৯)। তবে বিরাটের এই ছয়ের সংখ্যা আরসিবি-র জার্সি গায়ে। তিনি প্রথম খেলোয়াড় হিসেবে আইপিএল-এর একটি দলের হয়ে এই নজির গড়লেন।

ভারতের মাটিতে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ বিরাট গুজরাটের বিরুদ্ধে। বিরাট বিশ্বের প্রথম ক্রিকেটার যিনি একটি কোনও দেশে এই সীমিত ফরম্যাটের ক্রিকেটে ১০ হাজার রানের নজির গড়লেন। সব ধরণের টি-২০ ক্রিকেট ম্যাচ মিলিয়ে এই কৃতিত্ব।
আরও পড়ুন: Bike Rule Relief: নাগরিক অধিকারে লাগাম টানা যাবে না, বাইক ফরমানে কড়া বার্তা আদালতের
এই তালিকায় রোহিত শর্মা রয়েছেন দ্বিতীয় স্থানে। তাঁর সংগ্রহে রয়েছে ৮৫৬৩ রান। তৃতীয় স্থানে রয়েছেন শিখর ধাওয়ান। তিনি ভারতের মাটিতে করেছেন ৭৬২৭ রান। তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন জেমস ভিন্স। তিনি ইংল্যান্ডের মাটিতে করেছেন ৭৪৯২ রান। পঞ্চমে রয়েছেন সঞ্জু স্যামসন। ভারতের মাটিতে তিনি করেছেন এখনও পর্যন্ত ৭২৫৪ রান (Virat Kohli)।


