Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: নির্বাচনের দুদিন আগে তৃণমূল বিজেপি ব্যাপক সংঘর্ষ, উভয় পক্ষেরই আহত বেশ কয়েকজন (Election Violence)। বিজেপি তৃণমূল উভয় একে অপরের দিকে অভিযোগ এর আঙুল তুলেছেন। জানা গিয়েছে পূর্ব নির্ধারিত ঘোষণা মতন বিজেপির তরফ থেকে একটি মহা মিছিল আসছিল পূর্ব বর্ধমান জেলার নাদঘাট থানার সমুদ্রগড়ের দিকে।

কি ঘটেছিল? (Election Violence)
সেই মহা মিছিলের সময় নশরতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে বেশ কয়েকজন তাদের লক্ষ্য করে জয় বাংলা স্লোগান দিতে থাকে তৃণমূলের কয়েক, এমনকি ইট ছুরের মারে বলেও অভিযোগ। এরপরই বিজেপি কর্মীরা চড়াও হয় তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর। উভয় পক্ষের মধ্যেই ব্যাপক মারপিট হয়, ঘটনাস্থলে উপস্থিত হয় নাদনঘাট থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তারাই এলাকা পরিস্থিতি শান্ত করেন।
দুই দল অভিযোগ তোলে (Election Violence)
এদিন তৃণমূলের তরফে অমল হালদার এবং সানশা আলী শেখ দুজন কালনা মহকুমা হসপিটালে চিকিৎসাধীন। অন্যদিকে বিজেপির তরফে কমল দাস এবং সৌভিক পান নামে দুজন তারাও কালনা মহকুমা হসপিটালের চিকিৎসার জন্য আসে। তৃণমূলের কর্মীরা অভিযোগ তোলেন তারা পার্টি অফিসেই বসে ছিলেন, অতর্কিতে বিজেপি কর্মীরা তাদের উপরে চড়াও হয় বলে অভিযোগ তুলেছেন তারা। বিজেপির তরফ থেকে করা অভিযোগ তারা অস্বীকার করেছেন।

কি দাবি তাদের (Election Violence)
তাদের আরো দাবি এদিন সোমবার তারা ১০-১২ জন ছিল, ওরা প্রায় হাজার খানিক কর্মী নিয়ে আমাদের উপরে চড়াও হয়। উভয় পক্ষের মধ্যেই ব্যাপক মারপিটের দুই পক্ষেরই বেস্ট কয়েকজন আহত হয়। যাদের মধ্যে তৃণমূলের দুজন এবং বিজেপির দুজন কালনা মহকুমা হসপিটালে চিকিৎসার জন্য আছেন।
আরও পড়ুন: Noapara Blast: শেষ দফা ভোটের আগে উত্তেজনা, বোমা বিস্ফোরণে কাঁপল নোয়াপাড়া!
এর প্রভাব কি হতে পারে?
সামনেই বিধানসভা ভোট হাতে আর মাত্র একদিন বাকি তারই মাঝে চারিদিকে তীব্র উত্তেজনা ছড়াচ্ছে সূত্রের খবরের এমনি অভযোগ জানা যায় প্রতিদিন, আজই ছিল শেষ প্রচার, দুপুর থেকে মানুষের ভিড় ক্রমশ রাস্তায় বেড়ে গিয়েছিল, নির্বাচনের আগেই ব্যাপক সংঘর্ষ! তৃণমূল বিজেপির উভয় পক্ষেরই আহত বেশ কয়েকজন!



