Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: দ্বিতীয় দফার ভোটের আগে হাইকোর্টে বড় স্বস্তি ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর। শুভেন্দুর প্রার্থীপদ খারিজের আবেদন জানিয়ে দায়ের হওয়া মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট(Suvendu HC)।
মেদিনীপুরে আপত্তিকর মন্তব্যের অভিযোগ (Suvendu HC)
মামলাকারীর অভিযোগ, গত ৩ এপ্রিল ভবানীপুরে এবং পরে মেদিনীপুরে আপত্তিকর মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। তিনি নাকি বলেছেন, ‘ধর্মনিরপেক্ষতা নিপাত যাক, নাস্তিকতা নিপাত যাক। আমি হিন্দুদের বিধায়ক। হিন্দুরাই আমাকে নির্বাচিত করেছে।’
প্রার্থীপদ খারিজের আবেদন (Suvendu HC)
একজন দায়িত্বশীল রাজনৈতিক ব্যক্তিত্বের এহেন মন্তব্য জনমানসে বিরুদ্ধ প্রভাব ফেলতে পারে জেনেও তিনি এই ধরনের মন্তব্য করেছেন। এই কারণে শুভেন্দু অধিকারীর প্রার্থী পদ খারিজের আবেদন করে মামলা দায়ের করেন মামলাকারী।
আরও পড়ুন: EC Seize: বাংলায় রেকর্ড ধরপাকড়! ভোটের আগে ৫০০ কোটিরও বেশি মূল্যের সামগ্রী বাজেয়াপ্ত করল কমিশন
মামলা খারিজ আদালতের (Suvendu HC)
সোমবার এই মামলার শুনানিতে প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ মামলাকারীর কাছে জানতে চান, সংবিধানের কোন ধারায় শুভেন্দু অধিকারীর প্রার্থী পদ খারিজের আবেদন করা হয়েছে। কিন্তু মামলাকারীর পক্ষের আইনজীবীরা তার কোনও সদুত্তর দিতে পারেনি আদালতকে। তাই মামলাটি খারিজ করে দেয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ।



