Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বেঙ্গালুরুর বোলারদের সামনে মুখ থুবড়ে পড়ল দিল্লির ব্যাটিং দুর্গ (DC vs RCB)।
দিল্লির ব্যাটাররা আজ এলেন আর গেলেন (DC vs RCB)
আইপিএল-এর আগের অনেক মরশুমেও বহু অঘটনের সাক্ষী থেকেছে ক্রিকেটপ্রেমীরা। তবে ২৭ এপ্রিল দিল্লি বনাম বেঙ্গালুরুর ম্যাচ যেন সব কিছুকে ছাপিয়ে গেল। প্রথমে ব্যাট করতে নেমে দিল্লি যেভাবে উইকেট হারাতে থাকে তাতে বোঝা কঠিন হয়ে যায় এত বড় মঞ্চের টূর্নামেন্ট নাকি পাড়া ক্রিকেট (DC vs RCB)।
পাঞ্জাবের বিরুদ্ধে ব্যাট হাতে দাপট দেখিয়েছিলেন কেএল রাখুন এবং নীতিশ রানা। কেএল রাহুল সেই ম্যাচে ১৫২ রান করেন এবং নীতিশ রানা করেন ৯১। ২৬৪ রান তুলেও সেই ম্যাচে হারতে হয়েছিল আজ সোমবার বেঙ্গালুরুর বিরুদ্ধে যেন প্রথম থেকেই খেই হারিয়ে অতলে হারিয়ে যেতে থাকে দিল্লির ব্যাটাররা।

আরও পড়ুন: Arms Recover: ফের নির্বাচনের আগে বিপুল উদ্ধার অস্ত্র:কলকাতা পুলিশের জালে অস্ত্র পাচারকারী
বল হাতে বুড়ো হাড়ে ভেলকি দেখিয়ে দিলেন ভুবনেশ্বর কুমার। ৩ ওভারে মাত্র ৫ রান দিয়ে তুলে নিয়েছেন ৩ উইকেট। অন্যদিকে বল হাতে জশ হ্যাজেলউডও জ্বলে উঠলেন। তিনি আরও ঘাতক। ৩. ৩ ওভার বল করে তুলে নিলেন ৪ উইকেট। এই দুই বোলারের দাপটে শুরুতেই ম্যাচ থেকে ছিটকে যায় দিল্লি। ৮ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে সেই সময় থেকেই ধুঁকতে শুরু করে দিল্লি (DC vs RCB)। এরপর কিছুটা হাল ধরার চেষ্টা করেন অভিষেক পোড়েল এবং মিলার। অভিষেক করেন ৩০ আর মিলার করে ১৯। আরসিবি-র বোলারদের দাপটে ৭৫ রানেই গুটিয়ে যায় দিল্লির ইনিংস।

ব্যাট করতে নেমে কিছুই ছিল না স্কোর বোর্ডে। জ্যাকব ২০ রানে আউট হন। কিন্তু বিরাট আর দেবদত্ত বাকি কাজটা করেই ফেরেন। বিরাট অপরাজিত রইলেন ২৩ রানে এবং দেবদত্ত ৩৪ রানে। এক উইকেট হারিয়ে ৬. ৩ বলেই জয়ের লক্ষ্যে সহজেই পৌঁছে যায় বেঙ্গালুরু।


