Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: স্টেশনে ঢোকার আগেই বিপত্তির মুখে (Train Derailed) পড়ল মুম্বই-সোলারপুরগামী ট্রেন। আধুনিক এই দ্রুতগতির ট্রেনটিও যে এহেন বিপদের সম্মুখীন হতে পারে তা কেউ কল্পনাও করতে পারেনি। ট্রেনের একটি বগি মুহূর্তের মধ্যে লাইনচ্যুত হয়ে যায়। আতঙ্কিত হয়ে পরে ট্রেনে থাকা যাত্রীরা। তবে গুরুতর কোনও যাত্রী আহত হননি।
কীভাবে ঘটল এই দুর্ঘটনা? (Train Derailed)
স্টেশনে ঢোকার সময় ছিল একটি ডায়মন্ড (Train Derailed) ক্রসিং। তার উপর দিয়ে যাবার সময় ট্রেনটির চতুর্থ বগি লাইনচ্যুত হয়। সেই সময় ট্রেনের গতি কম ছিল, তাই বড় ধরণের কোনও বিপদ হয়নি। যাত্রীদের কথায়, ট্রেনটি হঠাৎ চলতে চলতে বিকট শব্দ করে থেমে যায়, তাতেই আতঙ্কিত হয়ে পড়ে যাত্রীরা।
যাত্রীদের অভিজ্ঞতা (Train Derailed)
একজন যাত্রী জানান, শিবাজীনগরের কাছে আসার সময় থেকেই ট্রেনটি ধীরগতিতে চলছিল। আচমকা ব্রেক কষতেই প্রবল ঝাঁকুনি অনুভব করেন তাঁরা। পরে চালকের ঘোষণা থেকেই জানা যায়, ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। তবে সবাই তখনও নিরাপদেই ছিলেন।
আরও পড়ুন: TMC vs BJP: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মুখ্যমন্ত্রীর মিম, কড়া নির্দেশ কমিশনের
নিরাপত্তা নিয়ে প্রশ্ন
এই ধরনের ট্রেনকে এতদিন অত্যন্ত নিরাপদ বলে মনে করা হত, কারণ এতে আগে থেকেই উন্নত সুরক্ষা ব্যবস্থা বসানো রয়েছে। কিন্তু এই ঘটনার পর স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ।


