Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: প্রথম ট্রেডিং সেশনে পতনের খাদ থেকে উঠে এসেছে দালাল স্ট্রিট (Sensex and Nifty50)।
বৃদ্ধির মুখ দেখল দুই বেঞ্চমার্ক ইনডেক্স (Sensex and Nifty50)
টেনশনের চোরাস্রোত বয়ে যাচ্ছে দালাল স্ট্রিটের উপর দিয়ে দীঘ্র কদিন। গত সপ্তাহের টানা তিন ট্রেডিং সেশনে পতনের মুখ দেখলেও এই সপ্তাহের প্রথম ট্রেডিং সেশনে ঘুরে দাঁড়াল দেশের শেয়ার মার্কেট। শেষ ক্লোজিংয়ের থেকে হায়ার পয়েন্টে সোমবার ওপেনিং হয়েছিল দুই ইনডেক্সের। বেলা যত এগিয়েছে সেনসেক্স এবং নিফটি৫০-র পয়েন্টও বেড়েছে। এর কারণে সপ্তাহের শুরুটা গ্রিন থাকল দুই সূচক (Sensex and Nifty50)।
সোমবারের ট্রেডিং সেশনে নিফটি৫০-র বৃদ্ধি হয়েছে ১৯৪ পয়েন্ট বা ০.৮১ শতাংশ আর এর জেরে বাজার বন্ধ হওয়ার সময় এই সূচক ছিল ২৪ হাজার ৯২ পয়েন্টে। অন্যদিকে সেনসেক্স ৬৩৯ পয়েন্ট বা ০.৮৩ শতাংশ বেড়ে শেষ করেছিল ৭৭ হাজার ৩০৩ পয়েন্টে।
দুই ইনডেক্স সূচকের পাশাপাশি সোমবার বৃদ্ধি হয়েছে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সগুলিরও ব্যাপক হারে বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। নিফটি-তে স্মল ক্যাপ ১০০ ইনডেক্স ১.৯০ শতাংশ বেড়েছে এবং মিড ক্যাপ ১০০ ইনডেক্স বেড়েছে ১.৪৭ শতাংশ। সেই সঙ্গে বৃদ্ধি পেয়েছে অধিকাংশ সেক্টরাল ইনডেক্সও। ফার্মা রিয়েলটি, মিডিয়া, আইটি অয়েল অ্যান্ড গ্যাস, এনার্জির মত একাধিক সেক্টরের বড় অঙ্কের বৃদ্ধি হয়েছে সোমবার। তবে পজিটিভ থাকার পরেও নিফটি-তে খুব অল্প পরিমাণ বৃদ্ধি পেয়েছে প্রাইভেট ব্যাঙ্ক এবং ফিনানশিয়াল ব্যাঙ্কের (Sensex and Nifty50)।
এই দিন ফার্মা সেক্টরের একাধিক স্টকের বৃদ্ধি হয়েছে উল্লেখযোগ্য। সান ফার্মার শেয়ার দর প্রায় ৭ শতাংশ বেড়েছে। আমেরিকার কোম্পানি অর্গাননকে অধিগ্রহণের খবর সামনে আসার পরেই এই বৃদ্ধি। সকালের ধাক্কা সামলে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজেরও শেয়ার দর বেড়েছে প্রায় ৩ শতাংশ। নিফটি৫০ ইনডেক্সের ৫০টি স্টকের মধ্যে ৩৯টি স্টকের বৃদ্ধি হয়েছে।
আরও পড়ুন: WB Assembly Election 2026: ভোটের আগে কড়া কমিশন, উদ্ধার ৫০০ কোটির বেআইনি সামগ্রী!
তিন দিনের পতনের রেশ কাটিয়ে মার্কেটের এই ঘুরে দাঁড়ানোর পিছনে বেশ কয়েকটি ফ্যাক্টর রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। আমেরিকা ইরানের মধ্যে শান্তিবৈঠক না হওয়ার কারণে নেতিবাচক প্রভাব পড়েছিল মার্কেটে। তবে সম্প্রতি ইরান আমেরিকাকে শান্তিপ্রস্তাব দিয়েছে বলেই জানা যাচ্ছে একাধিক রিপোর্টে আর এই খবরের পরেই বাজারের বৃদ্ধি। সোমবার সকাল থেকে এশিয়ার বিভিন্ন শেয়ার বাজার পজিটিভ ছিল আর সেটা ইতিবাচক প্রভাব ফেলেছে দালাল স্ট্রিটে (Sensex and Nifty50)।


