Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: এমবাপের চোট চিন্তা বাড়াচ্ছে দলের (Kylian Mbappe)। সমর্থকদের মধ্যে এখন একটাই প্রশ্ন বিশ্বকাপে ফিরতে পারবেন তো এই তারকা ফুটবলার?
চোটের কবলে এমবাপে (Kylian Mbappe)
ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর বেশি দেড়ি নেই। হাতে রয়েছে মাত্র দেড় মাসের মত আর সেই হিসেবেই নিজেদের প্রস্তুতি সেরে নিচ্ছে প্রতিটা দল। তবে তার আগেই চিন্তা বাড়ল ফ্রান্সের। চোট পেয়েছেন তাদের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে। রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগার ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান এই ফরাসি তারকা। এরপর মাঠে থেকে উঠে যান তিনি। স্বাভাবিকভাবেই আসন্ন বিশ্বকাপে তাঁর খেলা নিয়ে তৈরি হয়েছে সংশয় (Kylian Mbappe)।
রিয়াল কতৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে তাদের মেডিক্যাল টিম এমবাপের চোট পরীক্ষা করছেন। ফরাসি তারকার বাঁ পায়ে চোট ধরা পড়েছে। অপেক্ষা করা হচ্ছে পরিস্থিতির উন্নতির। তাঁর চোট কতটা গুরুতর সেই বিষয়ে দলের তরফে কিছু জানানো হয়নি। তবে সূত্রের খবর চিকিৎসকরা মনে করছেন এমবাপের চোট গুরুতর নয়। তবু পরীক্ষা না করে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

শুক্রবার রিয়াল বেতিসের সঙ্গে ম্যাচ ছিল এমবাপেদের। ম্যাচের ৮০ মিনিটে পায়ে অস্বস্তি অনুভব করেন তিনি। দল কোনও ঝুঁকি না নিয়ে তুলে নেয় তাঁকে। এই চোটের পর বার্সেলোনা ম্যাচ খেলা নিয়ে অনিশ্চিয়তা রয়েছে।
আরও পড়ুন: Rihana Cow Feed: বাছুরের চামড়ার ব্যাগ হাতে গরুকে খাওয়ালেন রিহানা: পপ তারকার ভারত সফরে বিতর্ক
তবে তাঁর চোটের কারণে চিন্তা বাড়বে ফ্রান্সের। তাঁর নেতৃত্বেই আগামী বিশ্বকাপে মাঠে নামবে ফ্রান্স। তিনি দলের আক্রমণের মূল ভরসা আর সেখানে তাঁর চোট দল এবং দলের সমর্থকদের জন্য যথেষ্ট উদ্বেগের। তবে আশা করা হচ্ছে যে তিনি বিশ্বকাপে দলের হয়ে নামতে পারবেন। আগামী ১৬ জুন ফ্রান্স বিশ্বকাপের যাত্রা শুরু করবে সেনেগালের বিরুদ্ধে (Kylian Mbappe)।


