Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বুধবার লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার (Rachna Banerjee) ভোটগ্রহণ চলছে। আর এই ভোটের দিনে নজর কাড়লেন হুগলি লোকসভার সাংসদ রচনা ব্যানার্জী। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে সাধারণ মানুষের মতোই ভোট দিলেন এই টলিউড তারকা-নেত্রী। ভোট দেওয়ার পর তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের অভিজ্ঞতা ও লড়াইয়ের কথা ভাগ করে নিলেন।
গলায় আত্মবিশ্বাসের সুর (Rachna Banerjee)
সকাল সকাল নিজের কেন্দ্রে ভোট দিতে পৌঁছে যান রচনা ব্যানার্জী (Rachna Banerjee)। চোখে রোদচশমা আর হালকা রঙের সুতির শাড়িতে তাঁকে চেনা মেজাজেই পাওয়া গেল। ভোট দেওয়ার পর রচনার গলায় শোনা গেল লড়াইয়ের আত্মবিশ্বাস। তিনি সরাসরি বলেন, এবারের লড়াইটা বেশ কঠিন। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক প্রকল্পগুলিই তাঁকে জেতাতে সাহায্য করবে বলে মনে করেন তিনি।

আরও পড়ুন: Debangshu Alleged CRPF: ভাঙা হয়েছে তৃণমূলের ক্যাম্প, দেবাংশুর অভিযোগের তীর কেন্দ্রীয় বাহিনীর দিকে
তিনি বলেন, “এবারের লড়াই অবশ্যই কঠিন, একে খুব সহজ ভাবার কোনো কারণ নেই। দিদি (মমতা ব্যানার্জী) এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে অনেক পরিশ্রম করেছেন। আমরা যারা দলের হয়ে কাজ করছি, প্রতিটি কর্মী ও প্রতিনিধি গত কয়েক মাস ধরে মানুষের কাছে উন্নয়নের বার্তা পৌঁছে দিতে দিনরাত পরিশ্রম করেছি।”



