Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: মার্কিন যুক্তরাষ্ট্রের ইরান যুদ্ধের খরচ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। পেন্টাগনের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত এই সংঘাতে প্রায় ২৫ বিলিয়ন ডলার (প্রায় ২.৩৮ লাখ কোটি টাকা) খরচ হয়েছে(US Iran War)। এই তথ্য দেন পেন্টাগনের কম্পট্রোলার জুলস হার্স্ট। তবে বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, এই সংখ্যা প্রকৃত খরচের তুলনায় অনেকটাই কম দেখানো হয়েছে।
বিস্তারিত বাজেট চাওয়া হবে (US Iran War)
হার্স্ট জানিয়েছেন, এই খরচের বড় অংশই গেছে গোলাবারুদ, অপারেশন ও রক্ষণাবেক্ষণে। তবে তিনি এটাও বলেন, পূর্ণাঙ্গ মূল্যায়ন শেষে কংগ্রেসের কাছে আরও বিস্তারিত বাজেট চাওয়া হবে। অন্যদিকে, প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ যুদ্ধের নির্দিষ্ট খরচ বা সময়সীমা নিয়ে স্পষ্ট কিছু বলতে চাননি।
খরচ ৫০ মিলিয়নের উপর!
বিভিন্ন গবেষণা সংস্থা ও বিশেষজ্ঞদের মতে, প্রকৃত খরচ ইতিমধ্যেই ২৫ থেকে ৩৫ বিলিয়ন ডলারের মধ্যে পৌঁছে গেছে। কিছু অনুমান বলছে, এই অঙ্ক ৪০ থেকে ৫০ বিলিয়ন ডলার পর্যন্তও হতে পারে। কারণ সরকারি হিসাবের বাইরে থাকে সামরিক ঘাঁটি মেরামত, ক্ষতিগ্রস্ত সরঞ্জাম পুনর্নির্মাণ, সেনা মোতায়েন, জ্বালানি এবং অন্যান্য দীর্ঘমেয়াদি খরচ।
প্রাথমিক ধাক্কাতেই বিপুল অর্থ ব্যয় (US Iran War)
প্রাথমিক ধাক্কাতেই বিপুল অর্থ ব্যয় হয়েছে। যুদ্ধের প্রথম দুই দিনেই প্রায় ৫.৬ বিলিয়ন ডলার খরচ হয়েছিল শুধু গোলাবারুদে। প্রথম ছয় দিনে খরচ দাঁড়ায় ১১.৩ বিলিয়ন ডলার। ফলে বর্তমান ২৫ বিলিয়ন ডলারের হিসাব নিয়ে সন্দেহ তৈরি হওয়াই স্বাভাবিক।
আরও পড়ুন: Karishma Kapoor: আইনি লড়াইয়ে বড় স্বস্তি করিশ্মা কাপুরের, কী রায় আদালতের?
সাধারণ মানুষের জীবনে যুদ্ধের প্রভাব (US Iran War)
এদিকে, যুদ্ধের প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনেও। জ্বালানির দাম বেড়েছে, যার প্রভাব পড়ছে বাজারে। মার্কিন রাজনীতিতেও এর প্রভাব দেখা যাচ্ছে, কারণ জনসমর্থন কমছে। ইরান যুদ্ধের প্রকৃত খরচ কত তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেছে, এবং ভবিষ্যতে এই অঙ্ক আরও বাড়তে পারে।



