Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বুধবার সম্পন্ন হয়েছে ছাব্বিশের ভোট (Mamata Banerjee) মহারণ। তারপর থেকেই সবার মনে সেই একটাই প্রশ্ন। পরিবর্তন নাকি আবার প্রত্যাবর্তন? ভোট শেষের পর একাধিক জায়গায় করা হয়েছে বুথ ফেরত সমীক্ষা। কেউ বলছে আসছে গেরুয়া দিন, আবার কারোর মত আরও সবুজ হবে রাজ্যে জোড়াফুল। এই আবহে সমাজ মাধ্যমে আগাম জয়ের বার্তা দিলেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়।
আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)
বুধবার ভোট চলাকালীন একাধিকবার ভবানীপুরের বিভিন্ন বুথ (Mamata Banerjee) পরিদর্শন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিদায়ী মুখ্যমন্ত্রীর কণ্ঠে শোনা গেল আগাম জয়ের আত্মবিশ্বাসী সুর। ভিডিও বার্তার শুরুতেই তিনি তৃণমূলের সকল কর্মীদের, বাংলার ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন। তাঁর কথায় বাংলায় আবার মা, মাটি, মানুষ সরকার গঠন করছে।

ভোট গণনার সতর্কবার্তা
এর সঙ্গে তিনি ভোট গণনার দিন কিছু সতর্কবার্তা দিয়েছেন। তৃণমূল সুপ্রিমো বলেছেন, “ভোট গণনার দিন আমি যতক্ষণ না প্রেস কনফারেন্স করে বলব, ততক্ষন কেউ বুথ ছেড়ে উঠবেন না। প্রার্থীদের যদি খেতে, ওয়াশরুমে যেতে হয় তাহলে সেই জায়গায় এমন একজন বিশ্বস্ত কাউকে বসিয়ে যাবেন, যাতে তাকে কেউ টাকা দিয়ে কেউ কিনতে না পারে। আর গেলেও দু মিনিটের জন্য যাবেন। আপনারা অনেক কষ্ট করেছেন, আরেকটু কষ্ট করুন। আমি নিজেও প্রার্থী হিসেবে বিভিন্ন বুথে যেতে পারি, আমি যাবো।”

আরও পড়ুন: Bipasha Basu: দশ বছরের ভালোবাসা, আবেগে ভাসলেন করণ-বিপাশা
এক্সিট পোল সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে গদি মিডিয়া বিভিন্ন সংবাদ মাধ্যমকে কিনে নিয়ে এই বুথ ফেরত সমীক্ষা দেখাচ্ছে। তৃণমূল ২২৬ টি সিট পাবে। বাংলায় তৃণমূলই আবার সরকার গড়বে, এমনটাই আগাম জয়ের ইঙ্গিত দিয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী।


