Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ইক্যুইটি মার্কেট পুরোপুরি বন্ধ থাকলেও কমোডিটি মার্কেট খুলবে শুক্রবার বিকালে (NSE and BSE)।
শুক্রবার বন্ধ ট্রেডিং (NSE and BSE)
১মে শুক্রবার দেশের দুই স্টক এক্সচেঞ্জই বন্ধ থাকবে। মহারাষ্ট্র দিবসের উদযাপনের জন্য এই স্টক এক্সচেঞ্জে ছুটি। এর ন্যাশনাল এবং বম্বে স্টক এক্সচেঞ্জের ইক্যুইটি, ডেরিভেটিভস এবং কারেন্সি সেগমেন্ট কোনও ধরনের ট্রেডিং হবে না। সেই সঙ্গে মে দিবস উপলক্ষে দেশের অধিকাংশ রাজ্যে সরকারি এবং বেসরকারি ব্যাঙ্ক বন্ধ থাকবে (NSE and BSE)।
তবে শুক্রবার ইক্যুইটি মার্কেট পুরোপুরি বন্ধ থাকলেও বিকেলে ওপেন হবে কমোডিটি মার্কেট। দেশের মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ শুক্রবার বন্ধ থাকবে বিকেল ৫টা পর্যন্ত। তারপর আবার খুলবে কমোডিটি মার্কেট। তবে ১ মে ন্যাশনাল কমোডিটি অ্যান্ড ডেরিভেটিভস এক্সচেঞ্জ লিমিটেড বন্ধ থাকবে সারাদিনই।

ভারত সহ এই দিন বিভিন্ন দেশের শেয়ার মার্কেট বন্ধ থাকবে। মে দিবস উপলক্ষে এই ছুটি আর এই দিন বিশ্ব জুড়ে পালিত হয়। শুক্রবার চীন, হংকং, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, তাইল্যান্ড, মরিসাস, মালয়েশিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, পাকিস্তান, এবং শ্রীলঙ্কার শেয়ার বাজার বন্ধ থাকবে। এর পাশাপাশি ছুটি রয়েছে গ্রিস, ইটালি, ফ্রান্স, পোল্যান্ড তথা ইউরোপের একাধিক শেয়ার বাজার। তবে খোলা থাকবে আমেরিকা এবং ব্রিটেনের মার্কেট।
আরও পড়ুন: Election 2026: আবারও ভাঙ্গরে বোমাবাজির অভিযোগ
মে দিবস ছাড়া আরও একদিন ছুটি রয়েছে শেয়ার বাজারে। ২৮ মে বকরি ঈদ উপলক্ষে বন্ধ থাকবে স্টক মার্কেট। এছাড়া শনিবার এবং রবিবার বন্ধ থাকে দেশের স্টক এক্সচেঞ্জ (NSE and BSE)।


