Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: মানুষের সঙ্গে ছলচাতুরি। এদের যে মানুষকে দেড় হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার পাই দিয়ে, এক লাখ কুড়ি হাজার টাকার আবাসনের ঘর পাই দিয়ে, আর কিছু Old age pension পাই দিয়ে, এরা যেভাবে মনে করছিল যে মুসলমান সম্প্রদায়ের মাথা কিনে নিয়েছে (Humayun Kabir)। আজকে মুসলমান সম্প্রদায়ের মানুষ তাদের নিজের মান সম্মান রক্ষা করেছে এবং কে ক্ষমতায় এসছে সেটা দেখার দরকার নাই। একটা স্বচ্ছ ভাবমূর্তির সরকার গঠন হোক বাংলায়। আর এরা যদি আবার ওই রাস্তায় হাঁটে আবার এদেরকেও ছুড়ে ফেলবে বাংলার মানুষ। বাংলার মুসলমানরাই এদের বিরুদ্ধে এককাট্টা হয়ে তখন আবার এদের বিরুদ্ধে লেগে যাবে।

বিজেপি দালাল বলেছিল! (Humayun Kabir)
কে বিজেপির দালাল আজকে তো বললাম তো, এদের দলের এত বড় বড় কথা বলছিল কালকে না দুদিন আগেও। বলছিল দুশো পঁচিশটা পাব এবং পাঁচশ, হাজার, দু হাজার ভোটে জিতলে Recount করে আবার কেউ যেন না ছাড়ে। এখানে তো মাত্র একচল্লিশ হাজার ভোট পেয়েছে। বিজেপি পেয়েছে চৌষট্টি হাজার। আমি পেয়েছি এক লক্ষ তিরিশ হাজার আটশ কত। তার মানে বুঝুন যে এরা আজকে এদের সভাপতি, সেনাপতি, সে ধুকধুক করছিল এই চেয়ারম্যানও। ও বিজেপির সাথে ভোট কিনে কোনোরকম উতরাল হরিহরপাড়া। নালে হরিহরপাড়ার সিটও আমাদের বিজয়ী জিতত। তো পয়সার জোরে।
মুসলিমরা কি ভোট দেয়নি বিজেপি তৃণমূলকে? (Humayun Kabir)
মুসলিমরা এরপরে তৃণমূলের নাম নেবে না। নাম নিশানা কেউ নেবে না তৃণমূলের। ও বিজেপির সাথে ভোট কিনে কোনোরকম উতরাল হরিহরপাড়া। নালে হরিহরপাড়ার সিটও আমাদের বিজয়ী জিতত। তো পয়সার জোরে সব।
মুখ্যমন্ত্রীকে দেওয়া বার্তা (Humayun Kabir)
আমি আমার রেজিনগর বিধানসভার চোদ্দটা অঞ্চলের, হ্যাঁ, চোদ্দটা অঞ্চলের দু হাজার করে আঠাশ হাজার লোককে ডাকবো সকাল থেকে সারাদিন। খাওয়া দাওয়া করব, গল্পগুজব করব, তাদের অনুমতি নিয়ে তারপরে সিদ্ধান্ত নেব।

বাবরী মসজিদ কান্ডে অপমান ফেরত (Humayun Kabir)
তার বদলা আজকে নিয়েছি। তার বদলা নিয়েছি। মুখ্যমন্ত্রীর এই ক্ষমতার গর্ব, পুলিশ দিয়ে রাজ্যশাসন চালানো। নিজে পুলিশমন্ত্রী হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটা SP পোস্টিং দিতে গেলে দু কোটি টাকা দিতে হয়। একটা IC পোস্টিং নিতে গেলে সত্তর লাখ টাকা দিতে হয়। আর তার বোঝা সাধারণ মানুষের উপরে পড়ে। এক গাড়ি বালি নিতে গেলে, এক গাড়ি পাথর কিনতে গেলে। যোগ্য জবাব পেয়েছে, মানুষ দিয়েছে।
মুখ্যমন্ত্রী বলতো দুধের (Humayun Kabir)
ওই দুধের ভাই সেই গরুর জোড়া পায়ের লাত খেয়েছে আজকে। আমি আগেই বলেছিলাম যে মুসলমানকে তুমি চিনতে কোন ভুল করো না। শুধু মুসলমানের রোডে গিয়ে “লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ” ও তোমার ওই কথাতে মুসলমান ভুলবে না। যেদিন জোড়া পায়ের লাত খাবা সেদিন তুমি ওই লা ইলাহা বলা, ইনশাল্লাহ বলাও ভুলে যাবা।

আরও পড়ুন : Mamata Banerjee Vote Result: ভবানীপুরে এগিয়ে মমতা, পিছিয়ে শুভেন্দু!
বাবরী মসজিদ বিজেপি সরকার বন্ধ করে দেবে
বিজেপির এটা রাজনৈতিক এজেন্ডা। ওরা রামমন্দির করার এজেন্ডাতে ভারতবর্ষের গদিতে এসছে। আর আমি বাবরী মসজিদ করেছি বলে সেটাকে বন্ধ করার ইস্যুতে পশ্চিমবাংলার গদি পেয়ে গেছে। ধারে কাছে আসবে না বিজেপি। মানুষকে সালাম জানাই। মানুষ যে সাপোর্ট দিয়েছে, মানুষ আজকের দিনে যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে তা না হলে এই তৃণমূলের সরকার এদের প্রশাসনের একটা অংশ আমাকে শেষ করে দিত। আমার মেয়ে, জামাই, নাতনি, বিয়াই, বিয়ান তাদের পনেরো কোটি টাকার সম্পত্তি ফ্রিজ করে দিয়েছিল। আমার বাইশ বছর আগে তিনতলা বাড়ি করা, সেই বাড়ির against-এ আমার Misses-এর নামে AFIR করেছিল। সমস্ত কিছুর জবাব আজকে দিয়েছি মমতা দিদিকে।



