Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আইপিএল-এ লঙ্কান প্লেয়ারদের নিয়ে বিপাকে একাধিক দল (IPL)।
দেশে ফিরছেন একাধিক প্লেয়ার (IPL)
এই মুহূর্তে আইপিএল-এর গ্রুপ পর্বের ম্যাচ শেষ লগ্নে। প্লে-অফার লড়াই জমে উঠেছে। একদিকে প্রথম মঞ্চে থাকা দলগুলির মধ্যে যেমন লড়াই চলছে জোরকদমে আবার অন্যদিকে যে দলগুলিকে মনে করা হচ্ছিল প্লে-অফের লড়াইয়ের বাইরে তারাও আবার জয় দিয়ে টিকে রয়েছে প্লে-অফার লড়াইয়ে। কিন্তু তার আগেই দলের জন্য বড় ধাক্কা। দেশে ফিরছেন একাধিক লঙ্কান প্লেয়ার (IPL)।
এই মুহূর্তে দিল্লি, কলকাতা চেন্নাই রয়েছে প্লে-অফার দৌড়ে আর এই আবহে ধাক্কা খেতে চলেছে ফ্রাঞ্চাইজিগুলি। জুন মাসে ওয়েস্ট ইন্ডিজ সফর রয়েছে শ্রীলঙ্কার। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে রয়েছে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট ম্যাচ। আর এই সিরিজে জাতীয় দলে ডাক পেতে পারেন আইপিএল-এ অংশ নেওয়া একাধিক ক্রিকেটার। যার মধ্যে রয়েছেন পাথিরানা, পাথুম নিশঙ্কারা।
আইপিএল-এর প্লে-অফের খেলা শুরু হবে ২৪ তারিখের পর। আর ফাইনাল আয়োজিত ৩১ মে। অন্যদিকে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সিরিজ খেলতে শ্রীলঙ্কা নামবে ৩ তারিখ থেকে। ফলে দলগুলি প্লে-অফে উঠলে একাধিক প্লেয়ারকে পাওয়া নাও যেতে পারে। যার কারণে সমস্যায় পড়তে পারে দিল্লি ক্যাপিটালস, সানরাইজার্স হায়দরাবাদ, কলকাতা নাইট রাইডার্স। কারণ পাথুম নিশঙ্কা, দাসুন শানাকা, মাথিশা পাথিরানাদের মতো শ্রীলঙ্কার জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটাররা আইপিএল-এর দলগুলির অন্যতম ভরসা।

আরও পড়ুন: Unmesh Ganguly: ঘোতন সোনার বিয়ে, কিন্তু পাত্রী কে?
চলতি আইপিএল-এ দিল্লির হয়ে ওপেন করছেন পাথুম নিশঙ্কা। দিল্লি দলের নিয়মিত ক্রিকেটার তিনি। অন্যদিকে চামিরা দিল্লির স্কোয়াডে থাকলেও সেই ভাবে সুজো পাননি। আবার নাইট রাইডার্স দলে রয়েছে পাথিরানা। তিনি শিবিরে যোগ দিলেও এখনও মাঠে নামেননি। কিন্তু দল প্লে-অফে উঠলে তাঁকে না পাওয়ার সম্ভাবনা বেশি। আবার হায়দরাবাদ দলে রয়েছেন কামিন্দু মেন্ডিস ও এশান মালিঙ্গা। বেঙ্গালুরু দলের গুরুত্বপূর্ণ সদস্য নুয়ান তুষারা। এদের সবার খেলা নিয়েই তৈরি হয়েছে অনিশ্চিয়তা (IPL)।


