Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ঘটনাটি ঘটেছে হিঙ্গলগঞ্জ বিধানসভার (Booth Capturing) বিশপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। সোমবারই হিঙ্গলগঞ্জ বিধানসভায় জিতেছে বিজেপি প্রার্থী রেখা পাত্র । আর মঙ্গলবার সকালে বিজেপির কর্মী-সমর্থকরা বিশপুর গ্রাম পঞ্চায়েতে তালা মেরে বিজেপির পতাকা লাগিয়ে এবং ব্যানার লাগিয়ে দিয়েছে।
তালা মেরে দখল (Booth Capturing)
তাদের অভিযোগ- গত পঞ্চায়েত ভোটে এই এলাকায় তৃণমূলের গুন্ডাবাহিনী ভোট করতে দেয়নি । তৃণমূল গায়ের জোরে বুথ দখল করে ভোটে জিতে পঞ্চায়েতের দখল নিয়েছিল। এবং পরবর্তীতে অজস্র দুর্নীতি এবং লুটপাট চলেছে এই পঞ্চায়েতে, তাই এই পঞ্চায়েত তারা তালা মেরে দখল করল।
আরও পড়ুন: TMC Worker Death: ভোট পরবর্তী হিংসা! বেলেঘাটায় খুন তৃণমূল কর্মী!
যদিও এই বিষয়ে বিশপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান – “মানস দাস বলেন মানুষ রায় দিয়েছে তাই বিজেপি ক্ষমতায় এসেছে এবং হিঙ্গলগঞ্জের বিজেপি জিতেছে । কিন্তু সেই কারণে ওরা যেভাবে অত্যাচার শুরু করেছে সেটা মানুষ মেনে নেবে না। পঞ্চায়েতে তালা মেরেছে, আমরা প্রশাসনের দ্বারস্থ হবে প্রশাসন যা ব্যবস্থা করার করবে । মানুষের রায় ক্ষমতায় এসে এইভাবে অত্যাচার করা ঠিক না। “


