Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ভোটের ফলাফলে বিজেপির বিপুল জয়! নবান্নে সরকারি কর্মচারীদের একাংশের মুখে ‘জয় শ্রী রাম’ স্লোগান, রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ(Nabanna Celebration)।
রাজ্যের রাজনীতিতে নয়া হাওয়া (Nabanna Celebration)
বিজেপির বিপুল জয়ের পর দেশ তথা রাজ্যের রাজনীতিতে বইছে নতুন হাওয়া। আর তার রেশ এবার এসে পৌঁছাল রাজ্যের প্রশাসনিক সদর দফতর নবান্নেও। নির্বাচনের ফলাফল স্পষ্ট হতেই নবান্নের ভেতরে সরকারি কর্মচারীদের একাংশের মুখে শোনা গেল ‘জয় শ্রী রাম’ স্লোগান।
প্রশাসনিক মহলে নয়া গুঞ্জন (Nabanna Celebration)
কোনওরকম উত্তেজনা বা বিশৃঙ্খলা ছাড়াই, এই জয়ের আবহে কর্মচারীদের এই উল্লাস এবং স্লোগান ঘিরে প্রশাসনিক মহলে তৈরি হয়েছে এক নতুন রাজনৈতিক গুঞ্জন। ভোটের ফল ঘোষণার পরদিন নবান্নে হাজিরা দিতে এসে কর্মচারীদের একটি বড় অংশের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
আরও পড়ুন: TMC Office Vandalised: বাংলায় গেরুয়া ঝড়, রুবির মোড়ে তৃণমূল কাউন্সিলরের অফিস ভাঙচুর
রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিতবাহী (Nabanna Celebration)
বিজেপির এই বড় সাফল্যের পর কর্মচারীদের একাংশ সমবেত হয়ে ‘জয় শ্রী রাম’ ধ্বনি দেন। অশান্তি বা উত্তেজনা ছাড়াই সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে এই স্লোগান দেওয়া হয়, যা মূলত ফলাফলের পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিতবাহী বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।



