Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: তৃণমূল ক্ষমতায় থাকার সময় ছিলেন দলের সঙ্গে, দল হারতেই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট প্রাক্তন মন্ত্রীর (Manoj Tiwary)।
‘এটাই প্রাপ্য’, পোস্ট বাংলার প্রাক্তন ক্রিকেটারের (Manoj Tiwary)
সোমবার সকাল থেকে বঙ্গবাসীর নজর ছিল বিধানসভার ফলের দিকে। সকাল থেকেই মানুষের মধ্যে কাজ করছিল টেনশনের চোরা স্রোত। সবার মনে বারবার একটাই প্রশ্ন উঁকি দিচ্ছে তখন পরিবর্তন নাকি প্রত্যাবর্তন। কিন্তু প্রত্যাবর্তন হল না। পালাবদলের সাক্ষী থাকল বঙ্গবাসী (Manoj Tiwary)।
সোমবার পশ্চিমবঙ্গে পালাবদলের পরের দিনই তৃণমূল কংগ্রেস ছাড়লেন প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রী তথা মনোজ তিওয়ারি। শুধু ছাড়লেন নয় বরং তাঁর মুখে শোনা গেল বিস্ফোরক বার্তা। তিনি বলছেন, ‘টিএমসি-র অধ্যায় শেষ।’ এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি গুরুতর অভিযোগ করেন। ভারত এবং বাংলার এই প্রাক্তন ক্রিকেটার সোশ্যাল মিডিয়া-র একটি পোস্টের ক্যাপশন-এ লেখেন, ‘পাপ বাপকেও ছাড়ে না।’ সঙ্গে ব্যবহার করেন ইমোজিও।
এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেছেন তিনি টাকা দিতে রাজি না হওয়ায় হাওড়ার শিবপুর থেকে তাঁকে টিকিট দেওয়া হয়নি। তিনি দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তোলেন। বাংলার এই প্রাক্তন অধিনায়ক দাবি করেন উন্নয়ন না হওয়ার কারণে পশ্চিমবঙ্গের মানুষ তাঁকে প্রত্যাখ্যান করেছে আর সেটাই স্বাভাবিক (Manoj Tiwary)।

৪০ বছর বয়সী ভারতের প্রাক্তন ব্যাটসম্যান এবং প্রাক্তন তৃণমূল সদস্য বাংলা ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক। প্রথম শ্রেণীর ক্রিকেটে তাঁর সংগ্রহে রয়েছে ১০,১৯৫ রান। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী ছিলেন৷ তৃণমূল সরকারের মেয়াদ সোমবার বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের মধ্যে দিয়ে শেষ হয়েছে আর তার পরের দিনই সুর চড়ালেন মনোজ।
আরও পড়ুন: Rupee Record: রেকর্ড নিম্নস্তরে ভারতীয় টাকার দর: ডলারের নিরিখে টাকার দর নেমে দাঁড়াল ৯৫.৪২-এ
এরপর তিনি আরও বিস্ফোরক দাবি করেন করেন তাঁর প্রাক্তন দলের বিরুদ্ধে। তিনি বলেন নির্বাচনের টিকিট পেতে গেলে প্রত্যেক নেতাকে টাকা দিতে হয়েছে। যারা সেই মোটা অঙ্কের টাকা দিতে পেরেছেন তাঁরাই টিকিট পেয়েছেন। তাঁকেও বলা হলে তিনি রাজি না হওয়ায় শেষ পর্যন্ত তাঁকে টিকিট দেওয়া হয়নি। তিনি আরও স্পষ্ট করেন যে তাঁর জীবনে তৃণমূলের অধ্যায় শেষ।
প্রসঙ্গত ২০১৯ সালে তৃণমূলের হয়ে মনোজ লোকসভা নির্বাচনের টিকিট পেয়েছিলেন। অবশেষে ২০২১ সালে বিধানসভা নির্বাচনে শিবপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জিতে তিনি রাজনীতিতে পা রাখেন বাংলার প্রাক্তন প্লেয়ার। মনোজ তিওয়ারি বলেন তিনি চাইলেও কোনও উন্নতি হয়নি। তিনি কিছু করতে চাইলেও তাঁকে করতে দেওয়া হয়নি। তবে তাঁর প্রাক্তন দল তৃণমূল এই সম্পর্কে কোনও উত্তর দেয়নি (Manoj Tiwary)।


