Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: মন্দিরবাজার বিধানসভার অন্তর্গত মথুরাপুর থানার দোহাকান্দা এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে রাজনৈতিক সংঘর্ষকে কেন্দ্র করে (Mandirbazar)। অভিযোগ, বিজেপি করার অপরাধে একাধিক বাড়িতে বোমা হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এক মহিলা সহ গুরুতর আহত উভয় পক্ষের বেশ কয়েকজন।

স্থানীয় সূত্রে খবর (Mandirbazar)
আচমকাই এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসেন বাসিন্দারা। অভিযোগ উঠেছে, শাসকদল All India Trinamool Congress-এর কর্মীরা এই হামলার সঙ্গে যুক্ত। বিজেপির সমর্থকদের টার্গেট করেই বেশ কয়েকটি বোমা ছড়া হয়, একটি বোমা বাস্ট হয় বলে জানা গিয়েছে পরবর্তীকালে বিজেপি সমর্থকদের উপর লাঠি রড দিয়ে হামলা চালায় তৃণমূল বলি অভিযোগ বিজেপির।
বিজেপি বলে পরিচয় দিচ্ছে (Mandirbazar)
অন্যদিকে, পাল্টা অভিযোগ তুলেছে তৃণমূল। তাদের দাবি, যারা নিজেদের বিজেপি বলে পরিচয় দিচ্ছে, তারা আসলে আগে তৃণমূলের সঙ্গেই যুক্ত ছিল এবং বর্তমানে Isf বা আইএসএফের সঙ্গে যুক্ত। তৃণমূলের অভিযোগ, রাজনৈতিক ফায়দা তুলতেই এই গোষ্ঠী নিজেদের বাড়িতে বোমা মজুত করে নিজেরাই বিস্ফোরণ ঘটিয়েছে এবং মিথ্যা নাটক সাজাচ্ছে। শাসক দলের দুজন এখনো হসপিটালে ভর্তি।

এলাকা জুড়ে উত্তেজনা (Mandirbazar)
ঘটনার পর থেকেই গোটা এলাকা জুড়ে উত্তেজনা চরমে। সাধারণ মানুষ আতঙ্কিত, অনেকেই ঘর ছেড়ে বাইরে বেরোতে সাহস পাচ্ছেন না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের তরফে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। এলাকায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী, শুরু হয়েছে টহলদারি। ঘটনাস্থল থেকে একাধিক তাজা বোমা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তবে কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি।
আরও পড়ুন:Mamata Banerjee: ২৬টি কবিতায় কি ২৬-এর ভোটের অঙ্ক কষলেন মমতা
বর্তীমান পরিস্থিতি কেমন
বর্তমানে পরিস্থিতি থমথমে থাকলেও, কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলে প্রশাসনের দাবি। তবে রাজনৈতিক চাপানউতোরে দোহাকান্দা এখনও উত্তপ্ত, আর সেই উত্তাপ কতদিন স্থায়ী হবে, সেটাই এখন বড় প্রশ্ন।



