Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: মঙ্গলবার পতন দেখা গেল দুই ইনডেক্স সূচকেই। টাকার দামে পতন থেকে তেলের দাম বৃদ্ধি, রয়েছে একাধিক কারণ (Sensex and Nifty)।
পতনের খাদে শেয়ার মার্কেট (Sensex and Nifty)
সোমবার আশা জাগালেও মঙ্গলবার সেনসেক্স এবং নিফটি শেষ করল বেশ খানিকটা পয়েন্ট কমে। এর পিছনে একাধিক কারণকে দায়ী করেছে বিশেষজ্ঞরা। টাকার দামে একদিকে রেকর্ড পতন আর অন্যদিকে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির আশঙ্কা। এই একাধিক কারণে দালাল স্ট্রিটে রক্তক্ষরণ (Sensex and Nifty)।
৫ মে মঙ্গলবার নিফটি৫০ সূচক ৮৬.৫০ পয়েন্ট নেমে দাঁড়িয়েছে ২৪,০৩২.৮০ পয়েন্টে এবং সেনসেক্স ২৫১.৬১ পয়েন্ট পড়ে দাঁড়িয়েছে ৭৭,০১৭.৭৯ পয়েন্টে। দ্বিতীয় ট্রেডিং সেশনের সকাল থেকেই টালমাটাল ছিল ভারতের শেয়ার বাজার। একটা সময় প্রায় সাতশো পয়েন্ট নেমে গিয়েছিল সেনসেক্স। পরে ককিছুটা সামাল দিলেও এই দিনের ছবিটা মোটেও ভাল ছিল না। বিধানসভা ভোটের ফলপ্রকাশের পরেরদিনই দালাল স্ট্রিটে চিন্তার ভাঁজ বাড়ল লগ্নিকারীদের কপালে।

বিশেষজ্ঞদের মতে শেয়ার মার্কেটে ভলাটিলিটি রয়েছে। অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির কারণে চাপ পড়েছে টাকার দামের উপর। এই জোড়া ফলার আঘাতে রক্তাক্ত দালাল স্ট্রিট। বিশ্লেষকদের একাংশ মনে করছেন সংস্থাগুলির আর্নিং রিপোর্ট সামনে আসে এবং তা যদি প্রত্যাশার চেয়ে ভাল হয় তবে কিছুটা ঘুরে দাঁড়াবে স্টক মার্কেট।
এই দিন সামান্য হলেও নিফটি FMCG, আইটি, ফার্মায় বৃদ্ধি দেখা গেছে। অন্যদিকে রিয়েলিটি সেক্টর, ফিনানশিয়াল সেক্টরে প্রেসার দেখা গেছে। চাপ দেখা গিয়েছে একদিকে যেমন নিফটি৫০ এবং সেনসেক্স-এ তেমন উত্থান দেখা গিয়েছে নিফটি মিড ক্যাপ সূচকে (Sensex and Nifty)।
কোন কোন স্টকে লাভ দেখা গিয়েছে
দ্বিতীয় ট্রেডিং সেশনে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, আদানি গ্রিন এনার্জি, বেদান্ত, সিজি পাওয়ার, গোদরেজ কনজিউমার্স, সোলার ইন্ড্রাস্ট্রিজের মতো স্টকে উত্থান দেখা গিয়েছে।
কোন কোন স্টকে হয়েছে ক্ষতি
এই দিনের ট্রেডিং সেশনে ধাক্কা লেগেছে অম্বুজা সিমেন্ট, লোধা ডেভেলপার্স, জিও ফিনানশিয়াল সার্ভিস, ডিএলএফ, টাটা মোটর্স কমার্শিয়ালের মতো স্টকে পতন দেখা গিয়েছে (Sensex and Nifty)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


