Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ভোট পরবর্তী হিংসা চোখে (Suvendu in Nandigram) পড়ছে চারিদিকে। পার্টি অফিস ভাঙচুর, আগুন লাগিয়ে দেওয়া, কর্মীদের অত্যাচার লেগেই আছে। এই আবহে নন্দীগ্রাম থেকে দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে শান্তি ও সংযমের বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। তিনি এক কথায় স্পষ্ট করে বলেন, রাজনৈতিক প্রতিশোধ নয়, আইন মেনে চলাই এখন গুরুত্বপূর্ণ বিষয়। তিনি বলেছেন, অতীতে অন্যায় হলেও তার জবাব হিংসা হতে পারে না।
বিজয় মিছিল নিয়ে সতর্কবার্তা (Suvendu in Nandigram)
বিজয় মিছিল নিয়েও সতর্কবার্তা দিয়েছেন শুভেন্দু (Suvendu in Nandigram)। আইন মেনে এই কদিন বিজয় মিছিলে ‘না’ করেছেন তিনি। আনন্দ উৎসব ৯ মে-র পর করতে বলেছেন। পাশাপাশি বিরোধী কার্যালয়ে কোনও হামলা চালাতে বারণ করেছেন তিনি।
আরও পড়ুন: Bidhansava New Cabinet: মুখ্যমন্ত্রীর পদে থাকছেন কে? নতুন বিধানসভায় মন্ত্রিত্বে কারা?
শুভেন্দুর দুই মন্ত্রী
নিজের রাজনৈতিক যাত্রার প্রসঙ্গে তিনি ‘ধৈর্য’ ও ‘সহ্য’-এই দুই মন্ত্রের কথা উল্লেখ করেন। একই সঙ্গে আগের সরকারের সময়কার বিভিন্ন মামলার পুনর্বিবেচনার আশ্বাস দিয়ে বলেন, আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উন্নয়ন নিয়েও একাধিক প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। নন্দীগ্রামে শিক্ষা ও কর্মসংস্থানের প্রসারে নতুন উদ্যোগ, কৃষিক্ষেত্রে উন্নয়ন-এসব পরিকল্পনার কথা তুলে ধরেন। তাঁর দাবি, মানুষের আস্থা বজায় রেখে আগামী দিনে আরও ভালো কাজ করবে নতুন সরকার।


