Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: মুম্বই দলের যা পরিস্থিতি তাতে রোহিতের উপর পড়তে পারে আবার নেতৃত্বের ভার (Rohit Sharma)।
রোহিতের কাঁধে অধিনায়কত্বের দায়িত্ব? (Rohit Sharma)
চলতি আইপিএল-এ একাধিক সমস্যায় জর্জরিত মুম্বই ইন্ডিয়ান্স। একদিকে দলের হতাশাজনক পারফরম্যান্স আর অন্যদিকে নেতৃত্বের অভাব। পয়েন্ট টেবিলে কার্যত কোণঠাসা পাঁচবারের আইপিএল জয়ী দল। তবে এবার যে নতুন আপডেট উঠে আসছে তাতে সমর্থকদের মধ্যে দেখা যেতে পারে খুশির রেশ। এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও শোনা যাচ্ছে নেতৃত্বে ফিরতে পারেন রোহিত শর্মা। হ্যাঁ, এই সম্ভাবনা একদমই উড়িয়ে দেওয়ার মত না। এই মুহূর্তে দলের অন্দরে যা পরিস্থিতি তাতে দলের ভার যেতে পারে রোহিতের কাঁধে। এই পরিস্থিতি তৈরি হয়েছে হার্দিক পান্ডিয়া এবং সূর্যকুমার যাদব না থাকায় (Rohit Sharma)।
বর্তমানে মুম্বই ইন্ডিয়ান্সের অবস্থান জটিল। দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া আগের ম্যাচে চোটের কারণে নামতে পারেননি। তাঁর জায়গায় সেই রোল প্লে করেছিলেন সূর্যকুমার যাদব। তবে শোনা যাচ্ছে দুজনকেই পরের ম্যাচে পাওয়া যাবে না। সেই কারণেই চলতি আইপিএল-এ মুম্বই দলের অধিনায়কত্বের সমীকরণে হঠাৎ বদলের সম্ভাবনা তৈরি হয়েছে।

সূত্রের খবর অনুযায়ী রায়পুরে বেঙ্গালুরুর বিরুদ্ধে পিঠের চোটের কারণে খেলতে পারবেন না হার্দিক। এমনকি কি দলের সঙ্গেও রায়পুর যাননি তিনি। আবার অন্যদিকে সূর্যকুমার যাদব ব্যক্তিগত কারণে এই ম্যাচে থাকতে পারছেন না। ফলে মুম্বই এখন এই নিয়ে দোলাচলে যে কাকে দায়িত্ব দেবেন নেতৃত্বের (Rohit Sharma)।
এই কঠিন পরিস্থির ভরসাযোগ্য সমাধান হতে পারেন রোহিত। এমনটাই জানা যাচ্ছে একাধিক রিপোর্টে। রোহিতের নেতৃত্বে পাঁচবার আইপিএল-এর খেতাব জিতেছে মুম্বই। তাঁর সময়ে বলা যায় মুম্বই দলের স্বর্ণযুগ ছিল। সেখানে সবথেকে অভিজ্ঞ রোহিতের উপর দল ভরসা দেখাতেই পারে। রোহিতের পর দলের নেতৃত্ব যায় হার্দিকের উপর। হার্দিক না থাকলে তাঁর স্টপ-গ্যাপ সূর্য। এখন দুজনেই না থাকায় রোহিতের আবার নেতৃত্বে ফেরার সম্ভাবনা প্রবল।

আরও পড়ুন: Post Poll Violence: ভোট পরবর্তী হিংসা বরদাস্ত নয়, কঠোর বার্তা রাজ্য পুলিশের ডিজিপি-র
তবে রোহিত ছাড়াও আরও দুজনের নাম উঠে আসছে। একজন দলের দীর্ঘিদিনের সঙ্গী এবং জাতীয় দলের তারকা বোলার জশপ্রীত বুমরা। যদিও তাঁর চোট এবং ফর্ম নিয়ে প্রশ্ন থাকছে। অন্যজন তিলক ভর্মা। তিনি অনেকটাই তরুণ হলেও নেতৃত্বের অভিজ্ঞতা রয়েছে। অনূর্ধ্ব দল এবং বিভিন্ন টুর্নামেন্টে অধিনায়কত্ব করেছেন তিলক। এখন দেখার শেষ পর্যন্ত টিম ম্যানেজমেন্ট কাকে বেছে নেয় (Rohit Sharma)।


