Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: চলতি আইপিএল-এ এখনও পর্যন্ত নিজেদের সেরা ফর্মে দেখা যায়নি বুমরা-অর্শদীপকে (Ravi Shastri)।
বোলারদের পাশে বোর্ড (Ravi Shastri)
ভারতীয় দলের অন্যতম দুই তারকা পেসার বুমরা এবং অর্শদীপ। কিন্তু চলতি আইপিএল-এই দুজনের কেউই তেমন ফর্মে নেই। অনেকের মনে একই প্রশ্ন যে কবে এই দুই তারকাকে আবার আগের ছন্দে দেখা যাবে। কিন্তু কোথাও গিয়ে কি টানা খেলার চাপ প্লেয়ারদের পারফরম্যান্সের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে? এবার সেই বিষয়ে মুখ খুলেন রবি শাস্ত্রী (Ravi Shastri)।
ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী দেশের তারকা পেসারদের কাজের চাপ নিয়ে বড় উদ্বেগ প্রকাশ করলেন। তিনিও যে বাকিদের মত বুমরা এবং অর্শদীপের বোলিং ফর্ম নিয়ে চিন্তিত সেটাও জানালেন। পাঞ্জাব বনাম হায়দরাবাদের ম্যাচের সময় ধারাভাষ্য চলাকালীন এই কথা জানান শাস্ত্রী।
২০২৬ সালের আইপিএল-এ নিজেদের সেরাটা দিতে পারছেন না অর্শদীপ বা বুমরা। দীর্ঘদিন ধরে এই সীমিত ফরম্যাটের ক্রিকেটে এই দুই পেসার নিয়মিত পারফর্ম ককরেছেন এবং উইকেট নিয়েছেন কিন্তু সেখানে ২০২৬ সালের আইপিএল যেন একেবারে আলাদা। কদিন আগে শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও বুমরাকে দেখা গিয়েছিল দুরন্ত স্পেলে ম্যাচ বের করে আনতে সেখানে চলতি আইপিএল-এ সাত ম্যাচ বুমরা উইকেটহীন। রান খরচও করেছেন প্রচুর। সেখান থেকেই অনেকের এই দুই পেসারকে ছন্দহীন এবং ক্লান্ত মনে হচ্ছে (Ravi Shastri)।
আগে একটা সময় ছিল যখন নির্দিষ্ট একটা মরশুমে ক্রিকেট খেলা হত কিন্তু এখন সারা বছর ধরেই লেগে থাকে কোনও না কোনও সিরিজ। এর অন্যথা হচ্ছে না গত কয়েক মাস ধরে। আর সেই কারণে বিগত বেশ অনেকদিন ধরে প্লেয়ারদের কাজের চাপ নিয়ে আলোচনা চলছে। কথা হচ্ছে কীভাবে ওয়ার্কলোড কমানো যায় কিন্তু তাতে লাভের লাভ কি কিছু হচ্ছে? আইপিএল-এ বেশিরভাগ তারকাকে পাওয়া গেলেও আন্তর্জাতিক ম্যাচে অনেক সময়ই পাওয়া যায় না অনেককে। একদিকে আন্তর্জাতিক সিরিজ, টি-টোয়েন্টি বিশ্বকাপ তারপর আবার আইপিএল, ডোম ফেলার সময় নেই ক্রিকেটারদের।

সম্প্রতি লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে বুমরা আটটি নো-বল করেন। যা বুমরার কাছে প্রায় অপ্রত্যাশিত। সেখান থেকেই প্রশ্ন উঠছে যে বুমরার মত বোলার ক্লান্তির জন্য লাইন লেংথ ভুল করছেন? অন্যদিকে অর্শদীপ সিংও উইকেট নিতে পারছেন না নিয়মিত।
আরও পড়ুন: Chandranath Rath: ২০১৯ থেকে শুভেন্দুর সঙ্গী, কে এই চন্দ্রনাথ?
রবি শাস্ত্রীর মতে মানসিক ক্লান্তির কারণে হচ্ছে এগুলো। তিনি মনে করিয়ে দেন যে ক্রিকেটাররাও মানুষ আর তাঁরাও বিশ্রাম চান। তাঁর স্পষ্ট দাবি, ‘এই মরশুমে যে ভাবে ক্রিকেট হয়েছে, তাতে অনেক অভিজ্ঞ বোলারের মধ্যেই মানসিক ক্লান্তি দেখা যাচ্ছে। এরা ভারতের হয়ে খেলেছে, বিশ্বকাপ খেলেছে, সারা বছর ক্রিকেট খেলেছে। তাই এর প্রভাব পড়বেই।’ তিনি আরও যোগ করেন, ‘এরা মানুষ, কোনও মেশিন নয়। এক দিন ছুটি পেলেই আবার পুরোপুরি ফুরফুরে হয়ে মাঠে নেমে পড়া যায় না। শরীর আর মনের সুস্থতার জন্য সময় লাগে। কিন্তু পেশাদার খেলাধুলার ক্ষেত্রে এই কঠিন চাপের মধ্যেই খেলতে হয় (Ravi Shastri)।’


