Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ১১৩ কোটির প্রস্তাব প্যাট কামিন্সকে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে (Pat Cummins)।
মেগা টুর্নামেন্টের মাঝেই মেগা অফার (Pat Cummins)
অজি তারকা পেসার প্যাট কামিন্স। বল হাতে বরাবরই তিনি বিপক্ষের ব্যাটিং দুর্গ তছনছ করে দিতে দক্ষ। জাতীয় দল অস্ট্রেলিয়া হোক বা ফ্র্যাঞ্চাইজি লিগের ম্যাচে কোনও দল, কামিন্স দলে থাকা মানে দলের বোলিং লাইন-আপ শক্তিশালী হওয়া। এবার সেই কামিন্স পেতে চলেছেন বিশাল অঙ্কের প্রস্তাব (Pat Cummins)।
টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটের অধিনায়ককে ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে দেওয়া হবে দীর্ঘমেয়াদি প্রস্তাব। এর কারণ যাতে তিনি জাতীয় দলের টূর্ণামেন্টের সময় দলের জন্য উপলব্ধ থাকেন। কামিন্সকে ১২ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে। যা ভারতীয় মুদ্রায় প্রায় ১১৩ কোটি টাকা। অস্ট্রেলিয়ায় এক সংবাদ সূত্রের খবর অনুযায়ী তাঁর সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করতে চাইছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। প্রতি বছর ৪ মিলিয়ন মার্কিন ডলারের এই চুক্তি।

এই মুহূর্তে প্যাট কামিন্স খেলেন হায়দরাবাদের হয়ে। তবে কয়েকদিন আগে একটি মিডিয়া রিপোর্ট অনুযায়ী আইপিএল-এর আরেক ফ্র্যাঞ্চাইজি ১০ মিলিয়ন মার্কিন ডলারের প্রস্তাব দিয়েছে। এমনকি কামিন্সকে অস্ট্রেলিয়ার জাতীয় দল থেকে সরে এসে তাঁদের হয়ে বিশ্বে টি-টোয়েন্টি লিগে প্রতিনিধিত্ব করার কথা জানানো হয় আর সেটা যাতে না হয় সেই কারণে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড এই চুক্তি করতে চাইছে। এর সঙ্গে বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের আর্থিক নিরাপত্তা বাড়ানোর দিকেও বিশেষভাবে নজর দেওয়া হল (Pat Cummins)।
আরও পড়ুন: China Weight Loss Trend: রোগা হবার মোক্ষম উপায়! প্লাস্টিক খাচ্ছেন চীনা নারীরা!
অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ প্রথম সারির ক্রিকেটারদের কি এই দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তা প্রয়োজন? ক্রিকেট অস্ট্রেলিয়ার ক্রিকেট হেড জেমস অলসপ বিষয়টি মেনে নিয়েছেন। তিনি জানান, ‘অবশ্যই। ওদের অধিকার আছে। দীর্ঘদিন ধরে ওরা অস্ট্রেলিয়ার হয়ে সব ফর্ম্যাটে দক্ষতার সঙ্গে পারফর্ম করেছে। বর্তমান পরিস্থিতি অনুযায়ী, আমাদের যা সম্ভব করতে চাই। এটাকেই আমরা অগ্রাধিকার দেব। মাল্টি ফরম্যাট প্লেয়ারদের কদর বাড়ছে। প্যাট কামিন্স, জস হ্যাজলউড, ট্রাভিস হেডদের চাহিদা আছে। এরমধ্যেও যাতে ওরা অস্ট্রেলিয়ার ক্রিকেটের প্রতি দায়বদ্ধতা দেখায়, আমরা সেটারই চেষ্টা করছি।’
ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে এও জানানো হয়েছে যে প্রস্তাবিত এই বিশাল অঙ্কের চুক্তির সঙ্গে ম্যাচ সংখ্যার কোনও সম্পর্ক নেই। অর্থাৎ তিনি কটা ম্যাচ খেলবেন বা খেলছেন সেটার উপর কিছু নিরসভোর করবে না (Pat Cummins)।


