Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ভোট পরবর্তী যে হিংসা হচ্ছে সেটা মোটেই কাঙ্ক্ষিত নয় । শুভেন্দু অধিকারির আপ্তসহায়ককে খুনের ঘটনায় নওশাদ সিদ্দিকীর প্রতিক্রিয়া (Naushad Siddiqui), মধ্যমগ্রামে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ এর। দুষ্কৃতীদের পর পর ছুড়া ৩ টি গুলি তার গায়ে লাগে।হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষনা করেন। আদতে এই চন্দ্রনাথ রথ পূর্ব মেদিনীপুরের চন্ডীপুর বিধানসভার কুলুপ গ্রাম পঞ্চায়েতের ঈশ্বরপুর ৫ নং জিপির বাসিন্দা চন্দ্রনাথ রথ। মায়ের নাম হাসিরানি রথ। এয়ারফোর্স এ সার্ভিস করতেন। অবসরের পর শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক ছিলেন।

নওশাদ সিদ্দিকীর প্রতিক্রিয়া (Naushad Siddiqui)
প্রথমে যে ভোট পরবর্তী যে হিংসা হচ্ছে সেটা মোটেই কাঙ্ক্ষিত নয় (Naushad Siddiqui)। বন্ধ হওয়া দরকার। আমি ভাঙড়ে গিয়ে কথা বলে এসেছি আমাদের কর্মী সমর্থকদের , যদি এই হিংসা বাড়তে থাকে, হিংসা control করতে হবে। আমি আমার certificate আমি ছিঁড়ে ফেলে দেব। অর্থাৎ আমি MLA থাকব না। কারণ মানুষকে কাঁদিয়ে, মানুষের চোখের জল ফেলে, জল ফেলে, হিংসা করে আমার certificate আমার প্রয়োজন নাই। তারপরে পরে দেখেছি কয়েকটা খুন হয়েছে।
এটা বন্ধ হওয়া দরকার (Chandranath Rath)
তৃণমূলের কর্মী খুন হয়েছে, বিজেপির কর্মীও খুন হয়েছে। এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। এটা বন্ধ হওয়া দরকার। হঠাৎ দেখলাম গত রাত্রে যে খবরটা দেখে আমরা totally আমরা Shocked যে চন্দ্রনাথ রথ যিনি আছেন তাকে খুন করা হয়েছে। আমি তার সম্পর্কে দু-একটা কথা প্রথমে বলব। যে আমি বিধানসভায় যেখানে prayer room আছে তার পাশেই leader of opposition-এর room হওয়ার সুবাদে আমি যখন prayer করতে যেতাম চন্দ্রদার সাথে কয়েকবার আমার কথা হয়েছে। কিন্তু কোন দিনের জন্য যে আমি leader of opposition-এর বিরুদ্ধে রাজনৈতিক মতাদর্শগত আলাদা কোনদিন তার কাছে feel করিনি।
ব্যক্তিগত কেউ শত্রু হতে পারে না (Chandranath Rath)
নুসরত ভাই সম্বোধন নিয়ে আমি কথা বলে দেখি কেমন আছে, না আছে, কি করছে। যথেষ্ট সে আমাকে সেই জায়গা থেকে তাকে দেখিয়েছে। কিন্তু ঐ রকম একটা ছেলে লোক। আমার মনে হয় তার ব্যক্তিগত কেউ শত্রু হতে পারে না। আমি দু-একবার কথা বলে তার সাথে একটু দেখেছি। যথেষ্ট সে সকলকে আপন করে নিতে পারে। কিন্তু হঠাৎ দেখলাম যে এখন তাকে গুলি করেছে। এটা একটা ভালো দিক নয়। এটা খুবই খারাপ দিক রাজ্যের জন্য।

আরও পড়ুন: Post Poll Violence: ভোট পরবর্তী হিংসা বরদাস্ত নয়, কঠোর বার্তা রাজ্য পুলিশের ডিজিপি-র
CM-এর দৌড়ে আছে একজন
তারপরে পরেই কাকে খুন করা হলো? বর্তমান যিনি এখন CM-এর দৌড়ে আছে একজন। শুভেন্দু অধিকারী মহাশয়। এটা একটা কারা বার্তা দিচ্ছে, কিসের বার্তা দিচ্ছে এটা খুবই তদন্ত হওয়া দরকার। এটা আমি শুধু একটা খুন হিসেবে ধরছি না। এটা পশ্চিমবাংলার সম্প্রীতি, পশ্চিমবাংলা ঐক্যে এই খুনের দ্বারা হয়তো বিনষ্ট হতে পারে। তো সুতরাং এটাকে সর্বোচ্চ লেভেলে গিয়ে তদন্ত করা দরকার। কারা খুনি? কিসের জন্য খুন করেছে সেটা খুঁজে বার করা দরকার। এটা পশ্চিমবাংলার culture নয়। এটা ভিন্ন রাজ্য থেকে আমদানি করা হচ্ছে। এখানকার তাহলে আজকে যারা সাংবাদিক বন্ধুরা আছেন, কারো বিপক্ষে খবর গেলে কি হয়েছে? shooter কে দিয়ে মেরে চলে গেল।



