Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আইপিএল-এ প্রথম পেসার হিসেবে এই ইতিহাস ছোঁয়ার মুখে ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)।
ইতিহাস লেখার মুখে ভুবি (Bhuvneshwar Kumar)
ক্রিকেট বিশ্বে ভুবনেশ্বর কুমার নামটা কারোর অজানা নয়। জাতীয় দলের হয়ে না খেললেও তিনি এখনও দাপিয়ে আইপিএল খেলছেন। শুধু খেলছেন বলা ভুল হবে দুরন্ত পারফর্মও করছেন বল হাতে। তাঁর এই পারফরম্যান্স দেখার পর সমর্থকদের দাবি যে আবার জাতীয় দলে ফিরিয়ে আনা হোক এই পেসারকে (Bhuvneshwar Kumar)।
তবে এবার ইতিহাসের দোরগোড়ায় ভুবনেশ্বর কুমার। ভারতীয় এই তারকা পেসার আবারও একটি মাইলস্টোন ছোঁয়ার মুখে। বৃহস্পতিবার একানা স্টেডিয়ামে বেঙ্গালুরু মুখোমুখি হবে লখনউ সুপার জায়ান্টসের। আইপিএল-এর ইতিহাসে প্রথম পেসার হিসেবে ২০০ ম্যাচ খেলার নজির গড়বেন ভুবি। এর সঙ্গে টি-টোয়েন্টি ক্রিকেটে আরও একটি রেকর্ড নিজের নামে করবেন তিনি।
আইপিএল-এর শুরুতে প্রথম পেসার এবং দ্বিতীয় বোলার হিসেবে ২০০ উইকেট নেন তিনি। দারুন ছন্দে রয়েছেন তিনি এই মরশুমে। ৯ ম্যাচে ১৭টি উইকেট রয়েছে তাঁর দখলে। আইপিএল-এ এই মুহূর্তে বেগুনি টুপির মালিক ভুবি। ২০০ তম ম্যাচ খেলে আইপিএল-এর কিংবদন্তিদের এলিট তালিকায় প্রবেশ করবেন এই তারকা পেসার। এই তালিকায় তিনি হবেন দ্বাদশ প্লেয়ার। এই তালিকায় রয়েছেন এমএস ধোনি, রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, দীনেশ কার্তিক, শিখর ধাওয়ান, রবিচন্দ্রন অশ্বিন, অজিঙ্ক রাহানে, সুরেশ রায়না, রবিন উথাপ্পা, অম্বতী রায়ডু (Bhuvneshwar Kumar)।

ভুবনেশ্বর কুমার বিরাট কোহলির দলের অন্যতম বড় ভরসা। আর এই পেসারের প্রশ্নংসায় পঞ্চমুখ কিং কোহলি। কোহলির মতে আইপিএল-এর ইতিহাসে সেরা তিন পেসারের মধ্যে থাকবেন ভুবি। বিরাট বলেন, ‘আইপিএল-এ ২০০ টা ম্যাচ খেলা বড় প্রাপ্তি। বিশেষ করে একজন ফাস্ট বোলার হিসেবে। এটাই ওর ধারাবাহিকতার প্রমাণ। বিভিন্ন ফরম্যাটে প্রচুর ক্রিকেট খেলেছে। বরাবর সাফল্য পেয়েছে। ম্যাচের বোধ ভাল। ক্রিকেট বুদ্ধি তীক্ষ্ম। নিঃসন্দেহে আইপিএল-এর সেরা তিন পেসারদের মধ্যে জায়গা করে নেবে। ইকোনমি রেট ভাল। চাপের সময় প্রতিবার ওর ওপর ভরসা করা যায়।’
এক কথায় বলা যেতে পারে চলতি আইপিএল-এ বল হাতে চমক দেখাচ্ছেন ভুবনেশ্বর কুমার। ৩৬ বছর বয়সে নিজের অন্যতম সেরা ছন্দ খুঁজে পেয়েছেন তিনি। তাঁর বোলিং দেখে মুগ্ধ বীরেন্দ্র শেহবাগ। তিনি ভারতের টি-টোয়েন্টি দলে আবার ভুবনেশ্বর কুমারকে সুযোগ দেওয়ার দাবি তোলেন।
আরও পড়ুন: Hantavirus Threat: ডাচ ক্রুজে হান্টাভাইরাস আতঙ্ক, বিশ্বজুড়ে নজরদারি: নতুন মহামারির আশঙ্কা কতটা?
তিনি বলেন, ‘আমার কখনও মনে হয়, বয়স সংখ্যা মাত্র। ৩৫-৩৬ বছর তো কী হয়েছে? ও যদি এখনও এরকম পারফর্ম করতে পারে, তাহলে ভারতের টি-২০ দলে প্রত্যাবর্তনের আশা রাখা উচিত। অন্তত নির্বাচকদের ভাবা উচিত।’ একসময় বুমরা এবং ভুবনেশ্বর কম্বিনেশন ছিল। আবার সেটা করা যেতে পারে। ও নতুন বলে এবং ডেথ ওভারে ভাল বল করছে। আমরা আবার পুরোনো ভুবনেশ্বরকে দেখতে পাচ্ছি। ওর বোলিংয়ে তীক্ষ্ণতা স্পষ্ট (Bhuvneshwar Kumar)।’ কিন্তু নির্বাচকরা কি সেই কথায় কর্ণপাত করবেন?


