Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: স্টক মার্কেটে শুক্রবারের ট্রেডিং সেশনে লাভ দিতে পারে কোন স্টক জেনে নিন (Stocks)।
নজর রাখুন এই স্টকগুলিতে (Stocks)
চলতি সপ্তাহের শেয়ার মার্কেট টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে। কোন এক দিক উত্থান আবার কোনও এক দিন পতনের কোপ। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন বেশ কিছুটা বৃদ্ধি হলেও পরের ট্রেডিং সেশনে আবার কমেছে। বৃহস্পতিবার আবার দুই ইনডেক্স সূচকে আবার পতন দেখা গিয়েছে (Stocks)।
বৃহষ্পতিবার সেনসেক্স ১১৪ পয়েন্ট কমে ৭৭,৮৪৪.৫২ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে নিফটি৫০ সূচক কমেছে ৪.৩০ পয়েন্ট। গতকাল এই সূচক দাঁড়িয়েছিল ২৪,৩২৬.৬৫ পয়েন্টে। এরপর লগ্নিকারীদের মধ্যে একটাই প্রশ্ন শুক্রবার কেমন থাকবে মার্কেট। আবার লাভের মুখ দেখবে নাকি পতনের খাদে তলিয়ে যাবে দালাল স্ট্রিট।

শুক্রবার ডাউন স্টার্টের ইঙ্গিত রয়েছে বলেই জানিয়েছেন বিশ্লেষকরা। গিফ্ট নিফটি ডাউন রয়েছে ১০৩ পয়েন্ট বা ০.৪২ শতাংশ। যার কারণে ইঙ্গিত রয়েছে ডাউন গ্যাপ স্টার্টের। অর্থাৎ দুই ইনডেক্স সূচক বৃহস্পতিবার যেখানে শেষ করেছিল তার থেকে লোয়ার পয়েন্টে শুরু করতে পারে পথচলা বলেই আশঙ্কা (Stocks)।
আরও পড়ুন: Madhyamik Results: মেধা তালিকায় নাম নেই কলকাতার, জেলার ছেলে-মেয়েদের দুর্ধর্ষ রেজাল্ট মাধ্যমিকে
শেষ ট্রেডিং সেশনে ডাউন ছিল আমেরিকার বাজার। শুক্রবার সকাল থেকে জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, হংকংয়ের মতো দেশের শেয়ার বাজারের প্রধান সূচকগুলি নেগেটিভে রয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে কোন কোন ষ্টোকে নজর রাখবেন জেনে নিন।
- সিজি পাওয়ার: এই স্টকের আপট্রেন্ড নিয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন বিশ্লেষকরা। এই সংস্থার শেয়ারের দাম ৮৬০ টাকা। এর টার্গেট প্রাইস ৯১০ টাকা। স্টপ লস ৮৩০ টাকা।
- ভারত ডায়নামিক্স: এই সংস্থা ডেইলি চার্টে বুলিশ ক্যান্ডেল প্যাটার্ন ফর্ম করেছে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। এই সংস্থার স্টকের দাম ১৪৭৩ টাকা। এর টার্গেট প্রাইস ১৫৫০ টাকা এবং স্টপ লস ১৪২০ টাকা।
- আরবিএল ব্যাঙ্ক: এই বেসরকারি ব্যাঙ্কের শেয়ার নিয়ে আশাবাদী বিশেষজ্ঞরা। এই ব্যাঙ্কের শেয়ার দর ৩৪৯ টাকা। এর টার্গেট প্রাইস ৩৬৫ টাকা এবং স্টপ লস ৩৩৩ টাকা (Stocks)।


