Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ভোটের রেজাল্টের পর প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট (Online Madhyamik Results)। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে মাধ্যমিকের ফল প্রকাশ করেছেন। সাংবাদিক বৈঠকে প্রকাশ করা হয়েছে মেধাতালিকায় থাকা ছাত্রছাত্রীদের নামও। এরপর স্কুলে স্কুলে পৌঁছে দেওয়া হয়েছে রেজাল্ট। স্কুলে গিয়ে নিজেদের ফলাফল দেখতে পাবে পড়ুয়ারা। স্কুল থেকেই মার্কশিট সংগ্রহ করতে হবে। তবে, তার আগে সকাল ১০টা ১৫ মিনিট থেকেই ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে।
ওয়েবসাইটে দেখতে পাবেন রেজাল্ট।
পর্ষদের ওয়েবসাইটগুলি হল- (Online Madhyamik Results)
এই দুই ওয়েবসাইটেও দেখা যাবে ফলাফল।
অ্যাপ- iResults, Madhyamik Results, Edutips App (Online Madhyamik Results)
গত ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল পরীক্ষা। ১২ তারিখ পরীক্ষা শেষ হয়। পরীক্ষার রেজাল্টের জন্য ১৩৭৬ জন হেড এক্সামিনার কাজ করেছেন। ৫২০০০ জন এক্সামিনার কাজ করেছেন। মোট ১৪৮৬টি ভেন্যুতে পরীক্ষা নেওয়া হয়েছিল, ইনভিজিলেটরের সংখ্যা ছিল ১ লক্ষের বেশি।
আরও পড়ুন: Madhyamik Results: মেধা তালিকায় নাম নেই কলকাতার, জেলার ছেলে-মেয়েদের দুর্ধর্ষ রেজাল্ট মাধ্যমিকে

SIR -আবহে পরীক্ষা হলেও, তেমন কোনও সমস্যা হয়নি। ৯০ দিনের মধ্যে রেজাল্ট বেরোবে বলে পর্ষদের তরফে আগেই জানানো হয়েছিল।
সব মিলিয়ে প্রকাশিত হল মাধ্যমিক 2026 এর ফলাফল।


