Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বৃষ্টিতে বারবার ম্যাচ থমকে গেলেও জয়ের হাসি হাসল ঋষভ পন্থরা (LSG)।
LSG-র বড় জয় বিরাটদের বিরুদ্ধে (LSG)
চলতি আইপিএল-এ একাধিক ম্যাচে দেখা গেছে শতরান করেও ম্যাচ হাতছাড়া হয়েছে। গুজরাটের সাই সুদর্শনের শতরান হোক বা কেএল রাহুল, আবার কুপার কনোলি দলের হয়ে লড়ে গিয়েও শেষ রক্ষা হয়নি। তবে এবার এর উল্টো ছবি দেখা গেল বেঙ্গালুরু বনাম লখনউয়ের ম্যাচে। মার্শের শতরানে ম্যাচ জিতে নিল লখনউ আর যার ফলে পয়েন্ট টেবিল আরও জমে উঠেছে বলাই বাহুল্য (LSG)।
৭ মে-র ম্যাচে টসের সময় ঋষভ পন্থ বলেছিলেন লখনউয়ের পিচে ১৮০-১৯০ রান তুলতে পারলেই সেটা হবে লড়াই করার জন্য যথেষ্ট। ম্যাচ শেষে সেই কথাই সত্যি হল। প্রথমে ব্যাট করে নিজেদের টার্গেটের থেকে আরও কিছুটা রান বেশিই তুললেন তাঁর । বেঙ্গালুরুর বিরুদ্ধে তাঁরা ইনিংস শেষ করলেন ২০৯ রানে। সৌজন্যে অজি তারকা মিচেল মার্শ। এই দিন নজির গড়লেন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলের অধিনায়ক। বৃষ্টির কারণে বারবার ম্যাচে বিঘ্ন ঘটে আর যার ফলে কমানো হয় এক ওভার।

এই দিন লখনউয়ের দলে ছিলেন না জশ ইংলিশ। ওপেন করতে নামেন মার্শ এবং আর্শিন কুলকার্নি। একদিক ধরে রেখে নিজের ভূমিকা পালন করতে থাকেন আর্শিন আর অন্যদিকে ঝড় তোলেন মার্শ। তাঁর তাণ্ডবের সামনে রেখেই পাননি বেঙ্গালুরুর বোলাররা। বৃষ্টিও এই দিন মার্শের ধনুক ভাঙা পণ ভাঙতে পারেনি। এই ইনিংসে তিনি বুঝিয়ে দিলেন কেন ক্রিকেটে বারবার অজি প্লেয়ারদের উদাহরণ টানা হয়। এই দিনের ম্যাচ দেখলে মনে হতে থাকে মার্শ কেন ব্যাট প্যাড পরে অপেক্ষা করছেন বৃষ্টি থামার আর নেমেই আবার মাঠ শাসনের (LSG)।

ক্রুনাল পান্ডিয়ার বলে ২৪ বলে ১৭ করে ফেরেন আর্শিন। তিনে নামানো হয় নিকোলাস পুরানকে। তিনিও স্ট্রাইক দিতে থাকেন মার্শকে। ৭০ রানের জুটি গড়েন দুজন। কিন্তু মার্শ তখন প্রত্যয়ী। ১১১ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি। তাঁর ইনিংসে ছিল ৯টি ছয় এবং সমান সংখ্যক চার। এই দিন LSG-র প্লেয়ার হিসেবে সবথেকে বেশি ছয় মারার নজির গড়েন অজি অধিনায়ক। তাঁকে ফেরান হেজলউড। পুরান এই দিন ৩৮ রানের ইনিংস খেলে আউট হন। পন্থ চারে নেমে ১০ বলে ৩২ রানে অপরাজিত থাকেন।
আরও পড়ুন: Online Madhyamik Results: অনলাইনে কোথায় কখন দেখবেন মাধ্যমিকের রেজাল্ট?
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বেথেল এবং বিরাটের উইকেট পড়ে গিয়ে চাপে পড়ে যায় বেঙ্গালুরু। এই দিন বিরাট কোহলি খাতাই খুলতে পারেননি। বেঙ্গালুরুর বিরুদ্ধে বিরাটকে দুরন্ত বলে বোল্ড করে এই মুহূর্তে চর্চায় রয়েছেন LSG বোলার প্রিন্স যাদব। তাঁর দুরন্ত বলে বিরাটের মত প্লেয়ারের এমন বোল্ড দেখে বিস্মিত ক্রিকেটপ্রেমীরা। ম্যাচের সঙ্গে মনেও জিতে নিয়েছেন LSG-র এই পেসার। এরপর কিছুটা ম্যাচের হাল ধরেন দেবদত্ত, তিনি ৩৪ রানের ইনিংস খেলেন। চাপের মুখে রজত পতিদার ৬১ রানের ইনিংস খেলেন। টিম ডেভিড ১৭ বলে ৪০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। ক্রুনাল পান্ডিয়া ২৮ এবং রোমারিও সেইফার্ট ২৩ রানের ইনিংস খেললেও শেষ রক্ষা হয়নি। ৯ রানে ম্যাচ হারতে হয় বেঙ্গালুরুকে। এই দিন ম্যাচ সেরা হন অজি অধিনায়ক মিচেল মার্শ (LSG)।


