Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জাঁকজমকপূর্ণ (WB BJP Cabinet 2026) অনুষ্ঠানের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব এবং বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। শুভেন্দুর সঙ্গে এ দিন পাঁচ সদস্যের মন্ত্রিসভারও শপথগ্রহণ সম্পন্ন হয়।
বিজেপির প্রথম মন্ত্রিসভা (WB BJP Cabinet 2026)
নতুন মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রামাণিক। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ- দুই অঞ্চল থেকেই প্রতিনিধিত্ব রাখা হয়েছে। পাশাপাশি মতুয়া, আদিবাসী এবং রাজবংশী সমাজের প্রতিনিধিদেরও মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: Keshav Prasad Maurya: প্রতিশ্রুতি পূরণের আশ্বাস, শুভেন্দুর শপথে কেশব
ভোটে বিপুল সাফল্যের পর থেকেই শুভেন্দুর মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে জোর জল্পনা চলছিল। শেষ পর্যন্ত বিজেপির বিধায়কদলের বৈঠকে সর্বসম্মতভাবে তাঁকেই পরিষদীয় দলনেতা নির্বাচিত করা হয়। অমিত শাহ জানান, মুখ্যমন্ত্রী পদের জন্য একমাত্র শুভেন্দুর নামই প্রস্তাবিত হয়েছিল। এরপরই তাঁর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।



