Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পলাশ নস্কর, নিউটাউন: সকালে প্রাত্যহিক নিয়ম (Dilip Ghosh) অনুযায়ী মর্নিং ওয়াক করতে বেরোন বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ। নিউটাউনের সেই পার্কে রাজ্যের একাধিক জ্বলন্ত ইস্যু নিয়ে মন্তব্য করেন তিনি। সেই অলিখিত নিয়ম মেনে সোমবারও একাধিক বিষয়ে বক্তব্য রাখলেন দিলীপ ঘোষ।
পেট্রল -ডিজেলের মূল্য বৃদ্ধি (Dilip Ghosh)
এই সম্পর্কে দিলীপ ঘোষ বলেন, “তেল কোম্পানিগুলো (Dilip Ghosh) ক্ষতির সম্মুখীন তাই কেন্দ্রীয় সরকার একটু দাম বাড়িয়েছে। চারিদিকে তেল পাওয়া যাচ্ছে না। মুখ্যমন্ত্রী দিল্লি গেছেন কথা বলেছেন। আমরা সময় নিয়ে সিদ্ধান্ত নেব।”

প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছেন ঠিকমতো ভোট হলে আমরা ২২০-২৩০ টি আসন নিয়ে ক্ষমতায় আসতাম (Dilip Ghosh)
“ঠিকভাবে ভোট হলে কি হত ফলটা দেখিয়ে (Dilip Ghosh) দিয়েছে। মিডিয়া যায়নি বলে ফেসবুক লাইভ?”

অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বাড়ির বেআইনি অংশ ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছিলো কলকাতা পৌরসভা। আজ তার শেষ দিন (Dilip Ghosh)
“উনি চিঠির উত্তর দিচ্ছেন না কেন? (Dilip Ghosh) মিডিয়ায় বলছেন কেন? আগে তো আসতেন না। দিল্লি গিয়ে বলতেন। বুলডোজার সব জায়গায় যেতে পারে। আইন আইন।”

আরও পড়ুন: Falta Election 2026: ১৫ বছর পর ভয়মুক্ত ভোটেই পাল্টে গেল ফলতার ছবি
দেবাংশু ভট্টাচার্য বলছেন, নতুন চাকরি হলো না উল্টে অনেকেই চাকরি হারিয়ে ফেললো (Dilip Ghosh)
“উনি যেটা বলেননি কয়েকশো নেতার চাকরি চলে গেছে। কয়েকশো অফিসারকে লক্ষ লক্ষ টাকা পেতেন। চাকরি দিতে সময় লাগে। সব হবে”।

কুনাল ঘোষের বাড়ির সামনে চোর চোর স্লোগান
“আমাদের লোকেদের বাড়ির সামনে হতো না? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাড়িতে এটা হত না। ইট গেলে পাটকেল খেতে হয়।”

জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দোস্তিদার। উনি আইপাকের ভূমিকা ও দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলছেন
“লোককে ডেকে পদ দিলেও টি এমসির পদ নিচ্ছে না। আগে পয়সা দিয়ে পদ নিতে হতো। উনি ছেড়ে দিয়েছেন ঠেলায় পড়ে। পদ কেউ নেবেন না। পদে কেউ থাকবেন না। প্রাক্তন মুখ্যমন্ত্রী মিটিং ডাকলে কোনো MLA রা যাচ্ছেন না।”
সল্টলেকে যুব ভারতীর সামনে স্ট্যাচু ভাঙা প্রসঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে
“হতে পারে। এরকম আজব জিনিস কেউ দেখেননি তাই সেলফি নিত। ভয়ঙ্কর ছবি আঁকতেন।”
নামাজ এবার ব্রিগেড ময়দানে হবে। রেড রোড নয়
“পুলিশ যেখানে অনুমতি দেবে সেখানে হবে। যেখানে সেখানে পড়তে পারবে না।”
আরও পড়ুন: Falta Election Result 2026: ফলতায় জয়ের পথে বিজেপি, ঝরে গেল ‘পুষ্পা’!
মেসি কান্ডে শতদ্রু দত্তের অভিযোগে অরূপ বিশ্বাসকে তলব করতে চলেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ
“যারা বিরুদ্ধে কমপ্লেইন আছে। তাকে তো ডাকবেই। সাধারণ মানুষের কাছে রিকোয়েস্ট করব আপনরাও এগিয়ে আসুন।”


