Last Updated on [modified_date_only] by Aditi Singha
বিশেষ প্রতিবেদন: ত্রয়ণ চক্রবর্ত্তী কে টিভি বাংলা ডিজিটাল: তার পেনের সংগ্রহ রয়েছে তা অনেকেরই জানা। তবে নিজে কেনেন এমন নয়। বন্ধুদের তরফে পাওয়া। সেই তালিকায় বেশ নামিদামি পেন রয়েছে। মবলা,পাইলট, শফির মতো কলমও রয়েছে। সংগ্রাহকের নাম শমীক ভট্টাচার্য় (Samik Bhattacharya), বর্তমানে বিজেপি রাজ্য সভাপতি। শুধু রাজ্য সভাপতিই নন, সফলওতম রাজ্য সভাপতি। তার সময়ে রাজ্যে প্রথম প্রতিষ্ঠিত হয়েছে গেরুয়া সরকার। যাইহোক আবার ফিরে আসা যাক শমীকের পেন-প্রীতিতে।

সুনীল বনশল এর থেকে পাওয়া কলম (Samik Bhattacharya)
তার কলম সংগ্রহের কথা শুনে সুনীল বনশলও তাকে বেশ কিছু পেন উপহার দিয়েছেন। বিজেপি রাজ্য সভাপতির ঘনিষ্ঠ মহল জানে কলম, সুগন্ধি ও বই ছাড়া তিনি কারুর থেকে কোনও উপহার নেন না। শনিবার ব্রিগেডে শপথ নিল বিজেপির সরকার,মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারি। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিভিন্ন রাজ্যে মুখ্যমন্ত্রীরা।
নতুন মুখ্যমন্ত্রী হিসাবে সাক্ষর (Samik Bhattacharya)
শপথের প্রস্তুতি যখন চূড়ান্ত সেইসময় হঠাৎই দেখা গেল ভাবী মুখ্যমন্ত্রীর দিকে এগিয়ে এলেন বিজেপি রাজ্য সভাপতি নিজের শার্টের পকেট থেকে কলমটি বার করে গুজে দিলেন শুভেন্দু অধিকারির গেরুয়া পাঞ্জাবির সামনের পকেটে। অনেকে মজা করে বলছেন, ‘নাম সইটা শুভেন্দু অধিকারি মুখ্যমন্ত্রী হিসেবে করলেও মুখ্যমন্ত্রী যে তিনি বিজেপির তার জন্যই এই ততপরতা’। আবার কেউ কেউ বলছেন, ‘সাংসদ হয়ে সাক্ষর করার জন্য নিজের সংগ্রহের একটি প্রিয় পেন নিয়ে গিয়েছিলেন শমীক’,

আরও পড়ুন: Khudiram Tudu: যাঁর গ্রামেই নেই উন্নয়ন, তিনিই এবার উন্নয়নের মুখ ক্ষুদিরাম টুডু
এগিয়ে দিলেন নিজের কলম
কিন্তু একটু নার্ভাস হয়ে গিয়ে খাতার পাশে রাখা বলপেন দিয়ে সই করে ফেলেছিলেন তিনি, সেই কষ্ট কমাতেই এদিন তার কলমে রাজ্যের বিজেপির প্রথম সরকারের প্রথম মুখ্যমন্ত্রীকে সই করার জন্য এগিয়ে দিলেন নিজের কলম।



