Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দেশজুড়ে জনপ্রিয়তা তুঙ্গে, একের পর এক হিট গান (Diljit Dosanjh) ও সিনেমায় মাতিয়ে রাখছেন দর্শকদের। তবুও রাজনীতির ময়দান থেকে নিজেকে দূরে রাখতেই চান পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। সম্প্রতি সমাজমাধ্যমে এক স্পষ্ট বার্তায় তিনি জানিয়ে দিয়েছেন, রাজনীতিতে যোগ দেওয়ার কোনও ইচ্ছাই তাঁর নেই।
জল্পনায় জল (Diljit Dosanjh)
এক সংবাদমাধ্যমে তাঁকে সম্ভাব্য রাজনৈতিক (Diljit Dosanjh) মুখ হিসেবে তুলে ধরা হয়েছিল। সেই পোস্ট শেয়ার করেই দিলজিৎ লেখেন, তাঁর কাজ মানুষকে বিনোদন দেওয়া, আর সেই কাজ নিয়েই তিনি খুশি। সরাসরি ‘কখনও নয়’ বলে রাজনীতিতে প্রবেশের জল্পনায় জল ঢেলে দেন তিনি।
প্রশংসিত অভিনয়
বর্তমানে দিলজিৎ ব্যস্ত তাঁর আগামী ছবি ‘ম্যায় ওয়াপস আয়ুঙ্গা’-র কাজ নিয়ে। এর আগে ‘চমকিলা’-য় তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল। পাশাপাশি ‘বর্ডার ২’-তেও দেখা গিয়েছে তাঁকে। অভিনয় এবং সঙ্গীত-দুই জগতেই এখন তিনি সফল নাম।

যেখানে দেশের বিভিন্ন প্রান্তে তারকারা রাজনীতিতে যোগ দিয়ে নতুন পরিচয় তৈরি করছেন, সেখানে একেবারে উল্টো পথে হাঁটলেন দিলজিৎ। তামিলনাড়ুতে বিজয় থলপতির রাজনৈতিক উত্থান এখন জাতীয় চর্চার বিষয়। দক্ষিণী তারকাদের রাজনীতিতে সাফল্যের নজিরও কম নয়। সেই আবহেই দিলজিৎ স্পষ্ট বুঝিয়ে দিলেন, আপাতত রাজনৈতিক মঞ্চ নয়, তিনি থাকতে চান আলো, ক্যামেরা আর গানের দুনিয়াতেই।


