Last Updated on [modified_date_only] by Aditi Singha
বিশেষ প্রতিবেদন: ত্রয়ণ চক্রবর্ত্তী কে টিভি বাংলা ডিজিটাল: ৪ মে ফলাফল প্রকাশ হলো বিধানসভা ভোটের, মানুষ বুঝিয়ে দিল “পাল্টানো দরকার চাই বিজেপি সরকার” তার পর থেকে চারিদিকে পদ্মের আধিপত্য বিস্তার করছে । আর আজ ছিল নতুন মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ সঙ্গে রবীন্দ্রজয়ন্তী। সেই সবের মাঝে বিজেপির বিরুদ্ধে এবার বাম-অতি বামদের জোটে ডাক মমতার

রাজ্য-রাজনীতিতের দরবারে ফেরা (Sujan Chakraborty)
রবীন্দ্রজয়ন্তীতে কবিপ্রণাম করেই তিনি আবার রাজ্য-রাজনীতিতে জনতার দরবারে আন্দোলন কর্মসূচিতে ফিরবেন প্রাক্তন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটি অরাজনৈতিক সংগঠন তিনটি জায়গায় এই অনুষ্ঠান করার অনুমতি চাইলেও, সূত্রের খবর, আজ কোনো অনুমতি মেলেনি। সূত্রের খবরে জানা গিয়েছে, নিজের বাড়ির লাগোয়া চত্বরেই তিনি আজ বিকেলে রবীন্দ্রজয়ন্তী করবেন। গাইবেন ইন্দ্রনীল সেন, বাবুল সুপ্রিয়-সহ বহু শিল্পী, তাঁরা মূলত প্রাক্তন তৃণমূল পরিবারেরই। এরপর আবার পরবর্তী কর্মসূচি গুলি শুরু হবে বলে জানা গেছে ।

সুজন চক্রবর্তী বলেন, (Sujan Chakraborty)
প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বামপন্থীদের নিয়ে মন্তব্যের জবাব দিলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী (Sujan Chakraborty), “বিজেপি যে একটা ভয়ঙ্কর শক্তি, ফ্যাসিবাদী শক্তি এটা মানুষ ক্রমশই বুঝতে পারছেন ও বুঝতে পারবেন। বিশেষ করে বাংলা, তার সভ্যতা সংস্কৃতি সব মিলিয়ে বিজেপিকে রুখতে হবে এটা নিয়ে কোন সন্দেহ নেই। বামপন্থী শক্তি মানুষকে সঙ্গে নিয়েই সে কাজ করবে। সমস্ত মানুষকে সে দায়িত্ব পালন করতে হবে। এটা নিয়ে কোন সন্দেহ নেই।
আরও পড়ুন: Mamata Left: বিজেপির বিরুদ্ধে এবার বাম-অতি বামদের জোটে ডাক মমতার
মমতা ব্যানার্জি কি বলেছেন সেই প্রসঙ্গে সুজন চক্রবর্তী বলেন,
“আমি ঠিক মানে বুঝলাম না। উনি এখন বিরোধী হলেন কি হলেন না, পদত্যাগ করলেন, করলেন না। নানাবিধ প্রশ্ন। কিন্তু মমতা ব্যানার্জির কি সেই ক্রেডিবিলিটি আছে? উনার কথায় সবাই আসবেই বা কেন? উনার গোটা বাহিনীই তো এখন বিজেপি হয়ে গেল। উনার আমলেই তো বিজেপি ক্রমশ ক্রমশ শাখা বাড়িয়েছে। উনিই তো বলেছিলেন বিজেপি আমার ন্যাচারাল অ্যালি। বিজেপিকে ফ্রন্ট লাইনে লড়বো। কে বলেছিলেন? উনি পশ্চিমবাংলায় বিজেপিকে ইনস্টল করে দিয়েছেন। এ অপরাধটা উনার। এ দায়িত্বটা উনার। কোন সন্দেহ নেই। ফলে উনার সেই ক্রেডিবিলিটি নেই। সারা দেশে যখন বিজেপির বিরুদ্ধে সবাইকে একজোট করার কথা হচ্ছে তখনও মমতা ব্যানার্জির রোল ছিল বিরোধী ঐক্যে ফাটল ধরানো। উনি সবাইকে এক করে করবেন এসব কষ্টকল্পনা। এসবের কোন মানে হয় না। বিজেপিকে ঠেকাতে হবে ফ্যাসিবাদী শক্তি। বামপন্থীরা সে দায়িত্ব নেবে। গণতান্ত্রিক ধর্মীয় পক্ষে সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ করেই সে দায়িত্ব বামপন্থীরাই নেবে। মানুষ নিশ্চয়ই সেই মনোভাব গ্রহণ করবেন। “



