Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: পশ্চিমবঙ্গের জেলাগুলোতে বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির দাপট অব্যাহত থাকার সম্ভাবনা দেখা দিয়েছে (Weather)। পূর্ব বিহার ও সংলগ্ন এলাকার ওপর অবস্থিত ঘূর্ণাবর্তটি বর্তমানে উপ-হিমালয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকার ওপর অবস্থান করছে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ থেকে ৫.৮ কিলোমিটার উচ্চতায় বিস্তৃত। এছাড়া, পূর্ব রাজস্থান থেকে মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় হয়ে পূর্ব ঝাড়খণ্ড পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা ০.৯ কিমি উচ্চতায় অবস্থান করছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশের ফলে রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

দক্ষিণবঙ্গের পূর্বাভাস ও সতর্কতা (Weather)
১০ মে / রবিবার* : বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা এবং হুগলি জেলায় বৃষ্টির দাপট বেশি থাকবে। ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৫০-৬০ কিমি পর্যন্ত হতে পারে। ১১-১৫ মে:* বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমলেও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। ১৩ ও ১৪ মে* বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: Khudiram Tudu: যাঁর গ্রামেই নেই উন্নয়ন, তিনিই এবার উন্নয়নের মুখ ক্ষুদিরাম টুডু
উত্তরবঙ্গের পূর্বাভাস ও সতর্কতা (Weather)
১০ মে / রবিবার: উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ঝোড়ো হাওয়ার গতিবেগ ৫০-৬০ কিমি পর্যন্ত হওয়ার সম্ভাবনা আছে। ১২-১৪ মে: উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির তীব্রতা বাড়বে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির (৭-১১ সেমি) সতর্কতা জারি করা হয়েছে।



