Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: রায়পুরে প্রথম ম্যাচে খেলতে নেমে মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)।
ফের হার মুম্বইয়ের (RCB)
‘Age is just a number’, অর্থাৎ বয়স শুধুমাত্র একটি নম্বর মাত্র। এই কথা বারবার বহু জায়গায় প্রমাণিত। জীবনের ক্ষেত্রেও দেখা গেছে বয়সের সংখ্যা পেরিয়ে এমন কিছু কাজ মানুষ করেছে যা উদাহরণ হয়ে থাকবে। সেই কথা জায়গা পেয়েছে সাহিত্যেও। এমন অনেক সময় সেইসব চরিত্রের বয়স হলেও নিজের কাছে সে পটু। ক্রীড়া জগতেও এই ঘটনার বারবার পুনরাবৃত্তি দেখা যায়। ফুটবলে যদি রোনাল্ডো এর উদাহরণ হয়ে থাকে তবে নিঃসন্দেহে চলে আসে বিরাটের উদাহরণ (RCB)।
তবে এবার বিরাট নন চর্চায় উঠে আসছেন বেঙ্গালুরুর আরেক ক্রিকেটার। চলতি আইপিএল-এ বলা যায় সফলতম বোলার তিনি। একদিকে যেমন লাইন লেংথ তেমন এখন সুইং। জাতীয় দলেও দাপটের সঙ্গে খেলছেন কিন্তু এই মুহূর্তে কোনও এক অজানা কারণে ব্রাত্য থাকছেন জাতীয় দলের নির্বাচকদের চোখে। সেই ভুবনেশ্বর কুমারের দাপটে কোনও ব্যাটারই দিশা পাচ্ছেন না। এমনকি রোহিত শর্মাও তাঁর বলের দিশা না পেয়ে আউট হয়ে ফেরেন প্যাভিলিয়নে। এই ম্যাচ হেরে মুম্বইয়েরও প্লে-অফের আশা কার্যত শেষ। এই জয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এল বেঙ্গালুরু।
ভুবি আজও প্রমাণ করে চলেছে যে তিনি অন্যন্য সুইং সম্রাট। রায়পুরের পিচে প্রতিটা বল যেন তাঁর আজ্ঞাবহ। ব্লকে কাঁটার মত ঘোরাচ্ছেন যে কোন দিকে। আউট সুইং হোক ইন আজও ভুবি রাজা। টসে জিতে ব করার সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক রজত পতিদের। বল করতে নেমে দ্বিতীয় ওভারেই ফেরান রায়ান রিকেলটন ভুবি। এরপর ২২ রানে ফেরান রোহিতকে। সূর্যকুমার যাদবও স্বীকার হন তাঁর। ম্যাচের রাশ নিজেদের দিকে একাই টেনে নেন ভুবি। ভুবির বলের সামনে তখন খাবি খাচ্ছেন ব্যাটাররা। এই ম্যাচে খাতাই খুলতে পারেননি স্কাই। এবার তাঁর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন জোরালো হয়েছে।

চাপের মুখ থেকে দলকে টেনে তোলেন তিলক ভর্মা এবং নমন ধীর। দুজনে ৮২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। রশিখ সালামের বলে বোল্ড হয়ে ফেরেন ৪৭ রান করে। এরপর তিলককে ৫৭ রানে ফেরান ভুবনেশ্বর। বাকিরাও এই ম্যাচে ব্যর্থ হওয়ায় মুম্বই থামে ১৬৬ রানে। বেঙ্গালুরুর হয়ে ভুবনেশ্বর নেন ৪ উইকেট। এছাড়া জশ হ্যাজেলউড, রশিখ সালাম ও রোমারিও শেফার্ড নেন একটি করে উইকেট নেন (RCB)।

লক্ষ্য খুব বেশি না হলেও ওপেনিং সংকটে পড়ে আরসিবি। এই দিনে মুম্বইয়ের হয়ে ম্যাজিক দেখান দীপক চাহার। প্রথম বলেই ফিরিয়ে দেন বিরাটকে। খাতাই খুলতে পারেননি কোহলি। এরপর দেবদত্ত ফেরেন দ্রুত। এরপর পরপর উইকেট পড়ে চাপে পড়ে বেঙ্গালুরু। জ্যাকব বেথেল ২৭ রান করেন। এই দিন রান পাননি জিতেশ শর্মা এবং টিম ডেভিড। ৪ উইকেট তুলে ম্যাচ জমিয়ে দেয় মুম্বই।

আরও পড়ুন: CSK: উর্ভিলের হাফসেঞ্চুরিতে খেলা শেষ LSG-র
কিন্তু শেষহয়েও শেষ হল না আর তাঁর অন্যতম নায়ক ক্রুনাল পান্ডিয়া। একদিকে হার্দিক যেমন ফ্লপ তেমন অন্যদিকে ক্রুনাল একাই দলকে জিতিয়ে ফিরলেন। কিছুটা সময় সেট হয়ে ঝড় তোলেন চার চয়ের। ম্যাচের মাঝে চোট পেলেও একাই লড়াই চালিয়ে যান তিনি। ৪টি চার এবং ৫টি চয়ের সাহায্যে ৪৬ বলে ৭৩ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি।
এরপর নাটক গড়ায় শেষ ওভার পর্যন্ত। একদিকে চার ছয় অন্যদিকে নো-ওয়াইড, সব মিলিয়ে ক্লাইম্যাক্স জমে ওঠে। ভুবনেশ্বর কুমারের গুরুত্বপূর্ণ চয়ের পর দরকার ছিল দুই রান। রান আউট হতে হতে বেঁচে যান রশিখ সালাম। অবশেষে ২ উইকেটে টানটান ম্যাচে জয় তুলে নেয় বেঙ্গালুরু (RCB)।


