Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: চেয়ারের ওপর পাহাড় করে রাখা জামাকাপড় (Negative Energy)। আজ গোছাবো, কাল গোছাবো করে আর গুছিয়ে ওঠাই হচ্ছে না। সময় পাচ্ছেন না! বা বলা ভালো সময় হচ্ছে না! ল্যাদ লাগছে! কিন্তু ভেবে দেখেছেন কি? আপনার এই অভ্যাস আপনার জীবনে সর্বনাশ ডেকে আনতে পারে।
কথাতেই আছে, নোংরা-অপরিচ্ছন্ন-অগোছালো ঘরে নেতিবাচক শক্তির বাস হয়। তাই শত ব্যস্ততার মাঝেও চেষ্টা করুন ঘর পরিষ্কার রাখার। অন্তত নূন্যতম পরিষ্কার রাখাই উচিত
কিভাবে রাখবেন ঘর গুছিয়ে? (Negative Energy)
ইংরেজিতে একটি প্রবাদ আছে, যার মানে দাঁড়ায় (Negative Energy) শুধু কাজ করতে শুরু কোরোনা, সেটাকে সম্পূর্ণ করো। তাই যখন যেই জিনিসটা করতে শুরু করছেন সেটাকে কমপ্লিট করুন।
জায়গার জিনিস জায়গায় রাখুন (Negative Energy)
যে জিনিসটা যেখান থেকে নিচ্ছেন, সেটা সেখানেই (Negative Energy) রাখুন। তাহলে দেখবেন জায়গার জিনিস জায়গাতেই থাকছে। আপনাকে আর গুছিয়ে রাখতে হচ্ছেনা।
জামাকাপড়ের ক্ষেত্রে
যে জামাটা পরে এসেছেন সারাদিন, রাতে ফ্রেশ হবার সময় সেটা কেচে ফেলুন। জমিয়ে রাখবেন না। তাহলে দেখবেন রোজকার জামা রোজ ধুলে জামাকাপড় কম ময়লা হবে, কাচার সময় কষ্ট কম হবে আর রোজকার জন্য একটা সু-অভ্যাস তৈরী হবে।
জামাকাপড় শুকিয়ে গেলে সেটা তুলে আনার সঙ্গে সঙ্গে ভাজ করে যথাস্থানে রেখে দিন। রোজকার জামা আলনায় আর ভালো জামা আলমারিতে। তাহলেই দেখবেন দিনশেষে চেয়ারে আর জামাকাপড় জমছে না।

আরও পড়ুন: Sujit Bose: দুর্নীতি মামলায় গ্রেফতার সুজিত বসুকে আদালতে পেশ
জামাকাপড় জমলে ক্ষতি কী?
ঘর অগোছালো থাকলে তা মনের ওপর প্রভাব ফেলে। মন ভালো থাকেনা, নোংরা ঘরে মেজাজ হয় খিটখিটে। তাছাড়া অপরিষ্কার ঘর নেতিবাচক শক্তির বাসস্থান। ফলে ঘরের সব পজিটিভ শক্তি চলে গিয়ে নেগেটিভ শক্তিতে ঘর যাবে ভরে। আর তা প্রভাব ফেলবে আপনার জীবনে, মননে, সবখানে। তাই চেয়ারে আপনি বসুন, অতিথিকে বসান, জামাকাপড়ের জায়গা চেয়ারে নয়, আলমারিতে।


