Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যে সরকার গঠনের পর সোমবার মন্ত্রীদের নিয়ে বৈঠকে বসে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ৪৫ দিনের মধ্যে পশ্চিমবঙ্গের ভারত-বাংলাদেশ সীমান্তের যেসব এলাকায় এখনও কাঁটাতার নেই, সেসব এলাকায় জমি অধিগ্রহণ করে বিএসএফের হাতে তুলে দেওয়া হবে।

কৃষকদের একাংশের বক্তব্য (Suvendu Adhikari)
এই ঘোষণার পর মালদা জেলার হবিবপুর বিধানসভার ধুমপুর গ্রাম পঞ্চায়েতের জোত কুবের এলাকার কৃষকদের মধ্যে খুশির পরিবেশ তৈরি হয়েছে (Suvendu Adhikari)। কৃষকদের একাংশের বক্তব্য, আগের তৃণমূল সরকার একাধিকবার জমি অধিগ্রহণের প্রতিশ্রুতি দিলেও সেই প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। কিছু মানুষের জমি অধিগ্রহণ করা হলেও অনেকেই এখনও ক্ষতিপূরণের টাকা পাননি। পাশাপাশি, সীমান্তে কাঁটাতার দেওয়ার বিষয়েও আগের সরকার তেমন গুরুত্ব দেয়নি বলে অভিযোগ স্থানীয়দের।
তবে দেশের সুরক্ষার স্বার্থে কৃষকরা বরাবরই জমি দিতে প্রস্তুত ছিলেন বলে জানিয়েছেন তারা। কৃষকদের দাবি, বর্তমানে রাজ্যে বিজেপি সরকার আসার পর সীমান্ত সুরক্ষার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে, যা তারা স্বাগত জানাচ্ছেন।

আরও পড়ুন: H-1B Visa: H-1B ভিসায় বড় ধাক্কা? ভারতীয় চাকরিপ্রার্থীদের জন্য নতুন বাধা ট্রাম্প প্রশাসনের
স্থানীয় কৃষকদের বক্তব্য (Suvendu Adhikari)
“কাঁটাতার না থাকার ফলে বাংলাদেশি দুষ্কৃতীরা প্রায়ই আমাদের জমির ফসল, পাম্প মেশিন-সহ বিভিন্ন জিনিস চুরি করে নিয়ে যেত। সীমান্তে নিরাপত্তার অভাব ছিল। কাঁটাতার হয়ে গেলে এই ধরনের সমস্যা অনেকটাই কমবে এবং সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী মানুষও নিরাপদে থাকতে পারবেন। আমরা আগেও জমি দিতে প্রস্তুত ছিলাম, এখনও রয়েছি।”



