Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: খাদ্য ও সমবায় দফতরে দুর্নীতির সঙ্গে যারা যুক্ত, তাদের কাউকে ছাড়া হবে না। ৭ দিন সময় চাইলেন রাজ্যের নতুন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া(Ashok Kirtania)। দায়িত্ব নিয়েই চালকলের মালিক এবং রেশন ডিলারদেরও কড়া বার্তা দিলেন খাদ্যমন্ত্রী।
দুর্নীতির সার্কিটে খাদ্য দফতর (Ashok Kirtania)
গত কয়েক বছরে দুর্নীতির অভিযোগে বারবার উঠে এসেছে খাদ্য ও সমবায় দফতরের নাম। রেশন দুর্নীতি মামলায় জেলে পর্যন্ত যেতে হয়েছে তৃণমূল সরকারের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। ২৬ এর বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদল হয়েছে। প্রথমবার ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। সোমবারই নতুন সরকারের পাঁচ মন্ত্রীর দফতর বন্টন হয়েছে।
‘সাত দিন সময় দিন’
খাদ্য ও সমবায় দফতরের দায়িত্ব পেয়েই মঙ্গলবার সকালে খাদ্য ভবনে এসে দায়িত্ব বুঝে নেন নতুন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া। দপ্তরের আধিকারিকরা নতুন মন্ত্রী কে সংবর্ধনা জানানোর পর দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন খাদ্যমন্ত্রী। দায়িত্ব নিয়েই খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া পরিষ্কার হুঁশিয়ারি দিলেন, ‘আমি যে দুটি দফতরের দায়িত্ব পেয়েছি, সেই দু’টি দফতরেই ব্যাপক দুর্নীতি হয়েছে। সাত দিন সময় দিন, সব দুর্নীতির মাথাকে সামনে আনব। মন্ত্রী একা দুর্নীতি করেননি। তাঁকে দুর্নীতিতে সাহায্য করেছেন আধিকারিকরাও। যে সব আধিকারিকরা দুর্নীতির সঙ্গে যুক্ত, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে।’
কোনরকম দুর্নীতি বরদাস্ত নয়
চালকলের মালিক এবং রেশন ডিলারদেরও কড়া বার্তা দিয়েছেন নতুন খাদ্যমন্ত্রী। মন্ত্রী অশোক কীর্তনীয়া বলেন, ‘যে সমস্ত চালকলের মালিক, রেশন ডিলাররা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। সবে দায়িত্ব নিয়েছি, একটু বুঝে নিতে সময় দিন। ৭ দিন সময় সময় দিন। সবার বিরুদ্ধে ব্যবস্থা নেAয়া হবে। কাউকে ছাড়া হবে না আমি এতটাও ভালো লোক নই। আমাদের উপর ভরসা রাখুন। রেশনে কোনরকম দুর্নীতি বরদাস্ত করব না। মে মাসটা একটু অসুবিধা হবে, জুন মাস থেকে সমস্ত মানুষ উৎকৃষ্ট মানের খাদ্য সামগ্রী পাবেন, আমি আশ্বাস দিচ্ছি।’
‘সব দুর্নীতি সামনে আনা হবে’ (Ashok Kirtania)
রেশন কার্ডে দুর্নীতি নিয়ে মন্ত্রী বলেন, ‘রেশন কার্ডের দুর্নীতি হয়েছে সেটাও আমরা খতিয়ে দেখছি। সব দুর্নীতি সামনে আনা হবে। ভারতীয় নাগরিক যারা নন তারা কোনরকম সরকারি পরিষেবা পাবেন না। যাদের রাম এস আইআরএ অ্যাডজুডিকেশনে রয়েছে, তাদের নাম উঠলে কেউ বঞ্চিত হবেন না। এনআরসি তে যাদের নাম রয়েছে, তাদের অনুরোধ করবো সিএএ করে নেওয়ার জন্য।’
আরও পড়ুন: RG Kar Case: আরজি কর মামলা থেকে সরল রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ
‘আরও অনেকে গ্রেফতার হবে’ (Ashok Kirtania)
পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুর গ্রেফতারি নিয়ে জিজ্ঞাসা করা হলে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া বলেন, ‘দেখতে থাকুন, আরও অনেকে গ্রেফতার হবে। নরেন্দ্র মোদি যে দুর্নীতি মুক্ত, স্বচ্ছ প্রশাসনের আশ্বাস দিয়েছেন, সেই পথেই চলব আমরা। গরীব, মেহনতি, খেটে খাওয়া, মধ্যবিত্ত মানুষদের কোনরকম ভাবে বঞ্চিত করা হবে না।’



