Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ব্রততী সরকার: এ যেন এক সিনেমার গল্পকেও (Smuggling) হার মানাবে। ফিল্মি কায়দায় গাড়িতে করে বিপুল পরিমানে গাঁজা পাচারের চেষ্টা। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার পুরুলিয়া-রাঁচি ১৮ নম্বর জাতীয় সড়কের উপর মফস্বল থানার রুদড়া এলাকায়। গোপনসূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ১৮০ কেজি গাঁজা উদ্ধার করে। গ্রেফতার করা হয় পাঁচজনকে। উদ্ধার করা হয় ৫টি মোবাইল এবং ২ টি গাড়ি আটক করা হয়েছে।
গাঁজা উদ্ধার (Smuggling)
জানা গিয়েছে, ওড়িশার বালাশোর (Smuggling) থেকে একটি গাড়িতে গাঁজা লুকিয়ে অন্য একটি গাড়িতে নজরদারি চালিয়ে গাড়িগুলো ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। গোপনসূত্রে খবর পেয়ে পুরুলিয়া মফস্বল থানার রুদড়া এলাকায় চেকিং শুরু করে পুলিশ। তারপরই শুরু হয় তল্লাশি অভিযান। তল্লাশি চালিয়ে সন্দেহভাজন একটি ছোট চারচাকা এবং একটি পিকআপ ভ্যানকে আটক করে পুলিশ। সেই গাড়িকে আটক করেই উদ্ধার করা হয় ১৮০ কেজি প্যাকেট বন্দি গাঁজা। জানা গিয়েছে, আটক সকলেরই বাড়ি ঝাড়খণ্ডে।
আরও পড়ুন: Baruipur: বারুইপুরে তৃণমূল নেতার বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ
পুলিশের অভিযান
ওড়িশার বালাশোর থেকে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে বিপুল পরিমান গাঁজা পাচারের পরিকল্পনা পুলিশের তল্লাশির কারণে ভেস্তে যায়। ধৃত পাঁচজনকে শনিবার পুরুলিয়া জেলা আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।


